সর্বশেষ

» সাকিব আল হাসানকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিল বিসিবি

প্রকাশিত: ০৯. মার্চ. ২০২২ | বুধবার


Manual8 Ad Code

চেম্বার ডেস্ক:: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দেয়া হয়েছে।

Manual5 Ad Code

 

এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ফলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়া যাচ্ছে না অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।

Manual5 Ad Code

 

জালাল ইউনুস বলেছেন, ‘সে যেহেতু বলছে মানসিক ও শারীরিক ভাবে ঠিক না তাই তাকে বিশ্রাম দেয়া উচিত। তাকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে বিশ্রাম নেয়ার জন্য আমরা অনুমতি দিয়েছি। আমরা তাকে জানিয়েছি এই ৩০ তারিখ পর্যন্ত সে বিশ্রাম নিতে পারে। সবধরনের ক্রিকেট থেকে সে বিশ্রামে থাকবে।’

Manual4 Ad Code

 

‘দক্ষিণ আফ্রিকা সফরটি এপ্রিলের ১৪-১৫ তারিখ পর্যন্ত। সে যেহেতু বিশ্রাম চেয়েছে আমরা তাকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম নিতে বলেছি। সে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সে একজন অলরাউন্ডার। তার আরও সার্ভিসের দরকার আছে আমাদের। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। সে তাই বিশ্রামের কথা বারবার বলেছে। সে কথা চিন্তা করেই আমরা তাকে ৩০ তারিখ পর্যন্ত বিশ্রাম দিয়েছি।’

এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার জন্য মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুত নন বলে জানিয়েছিলেন সাকিব। এই অলরাউন্ডারের এমন মন্তব্যের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

Manual1 Ad Code

সাকিবকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য দুইদিনের সময় বেধে দিয়েছিল বিসিবির। এরই মধ্যে বিসিবিকে নিজের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন তিনি। এরপর বিসিবির তার বিশ্রামের জন্য নির্দিষ্ট সময় বেধে দিয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Manual1 Ad Code
Manual7 Ad Code