- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
» শপথ নিলেন কানাইঘাট উপজেলার নির্বাচিত সংরক্ষিত ও সাধারন ওয়ার্ডের সদস্যরা
প্রকাশিত: ১৫. ফেব্রুয়ারি. ২০২২ | মঙ্গলবার
কানাইঘাট প্রতিনিধি:: পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন থেকে নির্বাচিত সংরক্ষিত ও সাধারন ওয়ার্ডের সদস্যরা শপথ গ্রহন করেছেন। আজ মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ গ্রহন অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তমিজ উদ্দিন, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, ৩নং দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, ৪নং সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, ৬নং কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমদ চৌধুরী, ৭নং দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার আবু বক্কর, ৯নং রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা সামছুল ইসলাম। উপজেলার ৯টি ইউনিয়নে সাধারন ওয়ার্ড থেকে নির্বাচিত ৮৯ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড থেকে নির্বাচিত ২৭ জন মহিলা সদস্যা শপথ নিলেও লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য নাজিম উদ্দিন মামলা জনিত কারনে জেল হাজতে থাকায় তিনি শপথ নিতে পারেননি। অপর দিকে গত ৭ ফেব্রুয়ারি দিঘীরপাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুরুষ সদস্য ভোটের পুনঃ নির্বাচন হওয়ার কারনে বিজয়ী ইউপি সদস্য নাজিম উদ্দিন গেজেট ভূক্ত না হওয়ায় তিনি শপথ গ্রহন করতে পারেননি। পরবর্তীতে তাদের শপথ গ্রহন করা হবে বলে জানা গেছে। শপথ গ্রহন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি নিবার্চিত ইউপি সদস্য/সদস্যাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন আপনাদের মাধ্যমে স্থানীয় সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন হবে। তাই সততা, আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে কানাইঘাট উপজেলাকে একটি সমৃদ্ধ জনপদে পরিনত করতে আপনাদের গুরু দায়িত্ব পালন করতে হবে। শপথ গ্রহন অনুষ্ঠানে নির্বাচিত ইউপি সদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবাদুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, আব্দুন নূর, মহিলা ইউপি সদস্যা রুবি রানী চন্দ।
সর্বশেষ খবর
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর