- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
» ওমিক্রনকে কম ঝুঁকিপূর্ণ মনে করলে ভুল হবে: ডব্লিউএইচও
প্রকাশিত: ০৭. জানুয়ারি. ২০২২ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে বিশ্বজুড়ে মানুষ মারা যাচ্ছে, ফলে এটিকে কম ঝুঁকিপূর্ণ মনে করলে ভুল হবে বলে সবাইকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান আধানম গেব্রিয়াসিস বলেছেন, করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনকে কম ঝুঁকিপূর্ণ মনে করার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, দেখা গেছে ডেলটার তুলনায় ওমিক্রন কম মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে যারা টিকা নিয়েছেন, তাদের ক্ষেত্রে এ ধরনের সংক্রমণ মারাত্মক হয়নি। তবে এর মানে এই নয় যে ওমিক্রনকে মৃদু ক্ষতিকর বলে ভাবতে হবে।
করোনা মোকাবেলায় টিকার গুরুত্ব উল্লেখ করে আধানম বলেন, টিকা প্রাপ্তির অসমতার কারণে মানুষ মারা যাচ্ছে, চাকরি হারাচ্ছে এবং তা বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। কোটি কোটি মানুষকে অরক্ষিত রেখে মহামারির অবসান ঘটানো সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
বার্তা সংস্থা এপি বলছে, সম্প্রতি বিশ্বজুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে। যারা মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ কোটি ৬ লাখ আর মৃতের সংখ্যা ৫৪ লাখ ৮৯ হাজার।
ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বিশ্বজুড়ে প্রায় ৯৫ লাখ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। এটি রেকর্ড সংখ্যক। গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা ৭১ শতাংশ বেশি।
যদিও বিশেষজ্ঞরা বলে আসছেন, করোনার নতুন ধরন ওমিক্রন ডেলটার চেয়ে বেশি সংক্রামক হলেও তা কম প্রাণঘাতী।
কিন্তু এরইমধ্যে ইউরোপজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাসের ওমিক্রন ধরন। যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনের পর সর্বোচ্চ রেকর্ড সংক্রমণ দেখেছে ইতালিও। মঙ্গলবার করোনা শনাক্তে রেকর্ড হয়েছে ইতালিতে। সেদিন দেশটিতে নতুন করে এক লাখ ৭০ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও রাশিয়া, ভারতেও দেখা দিয়েছে নতুন শঙ্কা।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর