সর্বশেষ

» আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আজ সন্ধ্যায়

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা হবে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। স্বাস্থ্যবিধি মেনে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31