- সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদকে মহানগর ছাত্রশিবিরের অভিনন্দন
- পর্যায়ক্রমে কানাইঘাট ও জকিগঞ্জের সকল সমস্যা সমাধান করা হবে: মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট রাজাগঞ্জে দুই সন্তানে জননী প্রবাসীর স্ত্রীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
- কানাইঘাটে সিসিটিভির আওতায় প্রত্যেক কেন্দ্র! নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা
- কানাইঘাটে বসত বাড়ির জয়াগা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হাতে কলেজ শিক্ষার্থী নিহত
- কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে
- রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ
- সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিলেটে সেনাবাহিনী প্রধানের মতবিনিময় সভা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও স্মারকের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাটে জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির মেম্বারের বিএনপিতে যোগদান
» কুমিল্লা সিটি মেয়র সাক্কুকে বিএনপি থেকে অব্যাহতি
প্রকাশিত: ১৪. ডিসেম্বর. ২০২১ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয়তা এবং হাইকমান্ডের নির্দেশনা অমান্য করার কারণে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যপদ থেকে বাদ দেওয়া হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনিরুল হক সাক্কুকে অব্যাহতি দেয়ার চিঠিতে বলা হয়, ইতিপূর্বে দলীয় কর্মসূচিতে আপনার (সাক্কু) অংশগ্রহণ সন্তোষজনক না হওয়ায় নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো।
অব্যাহতির চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গত অক্টোবরেই তাকে অব্যাহতি দেওয়া হলেও বিশেষ কারণে তা প্রকাশ করা হয়নি। কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে গত ২২শে সেপ্টেম্বর মতবিনিময় সভা করে বিএনপি। সে বৈঠকে আমন্ত্রণ জানানো হয় কেন্দ্রীয় কমিটির সদস্যদেরও। কিন্তু সাক্কু যাননি।
এদিকে, অব্যাহতির কথা স্বীকার করে সাক্কু সাংবাদিকদের বলেন, আমি উত্তর দিয়েছিলাম, সেদিন আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক ছিল। যেদিন বৈঠক তার দুই দিন আগে ঢাকা থেকে চিঠি আসে মিটিংয়ের। সে জন্য আমি যেতে পারিনি।
বিএনপি নানা সময়ে দলীয় নানা কর্মসূচি দিলেও মনিরুল হক সাক্কুকে সে সব কর্মসূচিতে দেখা যায়নি। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টির ওপর নজর রাখলেও শেষমেশ চূড়ান্ত সিদ্ধান্তেই উপনীত হয়। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ সন্তোষজনক না হওয়ায় তাকে জাতীয় নির্বাহী কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি প্রদান করে।
বিএনপি থেকে মেয়র হয়ে আলোচিত সাক্কু বলেন, দল তাদের। আমি ৪০ বছর বিএনপি করি। পার্টির সিদ্ধান্তের ব্যাপার। তারা যা খুশি তা করুক। আমি আমার মতো চলতাছি।
বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, গত সিটি করপোরেশন নির্বাচনের সময় মনোনয়ন পেতে বেশ বেগ পেতে হয়েছিল মনিরুল হক সাক্কুকে। তখন স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্কের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মনিরুল হক সাক্কু বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ‘তার বাবা মুসলিম লীগের এমপিএ ছিলেন, তিনি আওয়ামী লীগের সাথে মিশতে পারেন না’ বলে বিএনপির চেয়ারপার্সনকে আশ্বস্ত করেন।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদকে মহানগর ছাত্রশিবিরের অভিনন্দন
- পর্যায়ক্রমে কানাইঘাট ও জকিগঞ্জের সকল সমস্যা সমাধান করা হবে: মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট রাজাগঞ্জে দুই সন্তানে জননী প্রবাসীর স্ত্রীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
- কানাইঘাটে সিসিটিভির আওতায় প্রত্যেক কেন্দ্র! নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা
- কানাইঘাটে বসত বাড়ির জয়াগা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হাতে কলেজ শিক্ষার্থী নিহত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাটে জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির মেম্বারের বিএনপিতে যোগদান
- পিছিয়ে পড়া কানাইঘাট-জকিগঞ্জের জন্য কাজ করতে চাই: উবায়দুল্লাহ ফারুক
- নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: ফখরুল ইসলাম
- কানাইঘাট শ্রমিকলীগের সম্পাদক জীবান ও সাবেক ছাত্রলীগ নেতা মারুফ গ্রেফতার
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সিসিক কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল

