সর্বশেষ

» পলাশ’কে অভিনন্দন জানিয়ে কানাইঘাটে আ’লীগ নেতা ইকবালের তোরন

প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২১ | শনিবার

কানাইঘাট প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্য নির্বাহী পর্ষদের নির্বাচনে সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ নির্বাচিত হওয়ায় তাহাকে ফুললেল শুভেচ্ছা জানিয়ে তোরন দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ইকবাল আহমদ। কানাইঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দৃষ্টি নন্দন তোরন নির্মান করে মস্তাক আহমদ পলাশকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামীলীগ নেতা ও কানাইঘাট ফজিলাতুন নেছা মুজিব মহিলা কলেজের গর্ভনিং বর্ডির দাতা সদস্য ও কানাইঘাট প্রেসক্লাবের আজীবন সদস্য মোঃ ইকবাল আহমদ। এক প্রতিক্রিয়ায় ইকবাল আহমদ বলেন মস্তাক আহমদ পলাশ হচ্ছেন কানাইঘাটের মাটি ও মানুষের একজন প্রিয় নেতা। এলাকার আর্থসামাজিক উন্নয়নে তার অনেক অবদান রয়েছে। তিনি একজন দক্ষ যুব ক্রীড়া সংগঠক। সিলেট জেলা আওয়ামীলীগকে শক্তিশালী করতে মস্তাক আহমদ পলাশের অনেক অবদান রয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির সর্বোচ্চ পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নির্বাচিত হওয়ায় কানাইঘাটবাসীর মুখ উজ্জল করেছেন। যার জন্য উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়ে আমি এ তোরন দিয়েছি।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930