সর্বশেষ

» ইউপি নির্বাচনে সিলেটে নৌকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে: নাসির উদ্দিন খান

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০২১ | শনিবার

চেম্বার ডেস্ক:: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন,  সিলেটে তৃণমূল পর্যায়ে নৌকা মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে প্রত্যেক ইউনিয়ন নির্বাচনে নৌকার মার্কায় ভোট দিতে সবাই আজ ঐক্যবদ্ধ।

তিনি আজ শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাইল ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জুর রহমান মাষ্টারের সমর্থনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  রনজিৎ সরকারের সভাপতিত্বে ও সেচ্ছাসেবক লীগ নেতা হেলাল আহমদের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীগের সভাপতি আলী আমজদ, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওকিল চন্দ্র বিশ্বাসসহ নেতৃবৃন্দ।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930