সর্বশেষ

» রিয়াদ থেকে বিমানের বিশেষ ফ্লাইট ৪ সেপ্টেম্বর

প্রকাশিত: ৩১. আগস্ট. ২০২০ | সোমবার

চেম্বার ডেস্ক:: সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রিয়াদ থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

 

সোমবার (৩১ আগস্ট) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে ঢুকে নিবন্ধন করতে পারবেন। রিয়াদ থেকে ঢাকায় বিজনেস আসনে একমুখী যাত্রায় ভাড়া তিন হাজার সৌদি রিয়াল ও ইকোনমি আসনে ভাড়া ২১৫০ সৌদি রিয়াল।

 

শুধুমাত্র বিমানের রিয়াদ অফিস থেকে রেজিস্ট্রারকৃত যাত্রীরা অরিজিনাল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকিট ক্রয় করতে পারবেন।

ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com পাওয়া যাবে।

           

সর্বশেষ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031