- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
» সাজু’র কবিতাগ্রন্থ- ‘জলপাই রঙের ভালোবাসা’র মোড়ক উন্মোচন
প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০২১ | সোমবার
ডেস্ক রিপোর্ট: কবি-সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সতীর্ত স্বজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কবি সাজন আহমদ সাজুর ‘জলপাই রঙের ভালোবাসা’ কবিতাগ্রন্থের প্রকাশনা উৎসব। সৃজনশীল প্রকাশনী সংস্থা-পাপড়ির উদ্যোগে রোববার রাতে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কবি ও কলামিস্ট সালেহ আহমদ খসরুর সভাপতিত্বে এবং ছড়াকার ও প্রকাশক কামরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাজেদুল করিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাচীনতম সাহিত্য পত্রিকা ‘আল ইসলাহ’র সম্পাদক কথাসাহিত্যিক সেলিম আউয়াল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব ও কবি মোহাম্মদ আব্দুল হক। আলোচনায় অংশ নেন শিশুসাহিত্যিক এ কে নাজির আহমেদ, উপন্যাসিক আলেয়া রহমান, কবি ছয়ফুল আলম পারুল, কবি আজমল আহমদ, শিশুসাহিত্যিক মিনহাজ ফয়সল, কবি ইফতেখার শামীম, ছড়াকার ছালিক আমিন, কবি জুবের আহমদ সার্জন, কবি জেনারুল ইসলাম, স্বপ্নপূরণ বøাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাব্বি আহমেদ তানভীর, আরজে হাবিব, জসিম বুক হাউসের কর্ণধার জসিম উদ্দিন, সাংবাদিক আমির আলী, ছড়াকার আহমেদ জাকির প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার জুবায়ের নাবিল । কবি সাজন আহমদ সাজুর ‘জলপাই রঙের ভালোবাসা’ গ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন ছড়াকার ও বাচিকশিল্পী নাঈমুল ইসলাম গুলজার। এছাড়া কবি সাজন আহমদ সাজু ও আয়োজক প্রতিষ্ঠান পাপড়ির অনেক সতীর্থও তাদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংযুক্ত আরব-আমিরাত থেকে টেলিকনফারেন্সে নিজের অনুভূতি ব্যক্ত করেন কবি সাজন আহমদ সাজু। অনুষ্ঠানটি লাইভ সম্প্রাচারিত হয় নোঙর মিডিয়া, পাপড়ি অনলাইন এবং ভয়েস অব সাউথ সিলেটের ফেসবুকপেজ ও ইউটিউব চ্যানেলে।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাজেদুল করিম বলেন, প্রবাসে বসে দেশের টানে বাংলা ভাষায় সাহিত্যচর্চা নিঃসন্দেহে প্রসংসনীয় কাজ। সাজন আহমদ সাজুর কবিতায় প্রেম-বিরহ, দুঃখ-হতাশা যেমন স্থান পেয়েছে, তেমনি আমাদের সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতির চিত্রও তিনি তুলে ধরেছেন।
কথাসাহিত্যিক সেলিম আউয়াল সাজন আহমদ সাজুর কবিতার বিভিন্ন দিক আলোকপাত করতে গিয়ে বিশ^সাহিত্যের ধারাবাহিকতাকে সামনে নিয়ে আসেন। তিনি বলেন, প্রবাসে থেকেও সাজু সাহিত্যের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
কবি বাছিত ইবনে হাবীব কবি সাজন আহমদ সাজুর কয়েকটি কবিতার চরণ উদ্ধৃত করে বলেন, কবির শব্দচয়ন, পদবিন্যাস এবং বাণীর গভীরতা কবিতাকে অন্তরমুখীতার এক আলোকোজ্জল নান্দনিকতায় নিয়ে গেছে।
অনুষ্ঠানের শুরুতে কবি সাজন আহমদ সাজুর কবিতাগ্রন্থ- ‘জলপাই রঙের ভালোবাসা’-এর মোড়ক উন্মেচন করেন অতিথিবৃন্দ এবং অনুষ্ঠান শেষে একটি অভিজাত রেস্টুরেন্টে সবাইকে আপ্যায়ন করানো হয়। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

