- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
» আফগানিস্তানে আবারো জুমআ’র নামাজে বিস্ফোরণ, নিহত ৩৩
প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২১ | শুক্রবার
আন্তর্জাতিক ডেস্ক: ফের আফগানিস্তানে শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৩৭ জন। আহত হয়েছেন আরো অন্তত ৭০ জন। শুক্রবার দেশটির কান্দাহারের বিবি ফাতেমা মসজিদে জুমার নামাজ পড়ার সময় এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তিনজন আত্মঘাতী হামলাকারী এই হামলা চালিয়েছে। এরমধ্যে একজন মসজিদের মধ্যে প্রবেশের পর বিস্ফোরণ ঘটায় আর অপরজন মসজিদের বাইরে বিস্ফোরণ ঘটায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ফুটেজ ও ছবিতে দেখা যাচ্ছে মসজিদের মেঝেতে ব্যাপক মরদেহ পড়ে আছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণে মসজিদের জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে, মেঝেতে মানুষজন পড়ে আছে এবং অন্যান্য মুসল্লিরা তাদের সাহায্য করার চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে, এই হামলাটিও আত্মঘাতী হামলা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদের প্রধান ফটকের কাছে তিনটি বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের সময় মসজিদটি মানুষে পূর্ণ ছিল। এর পরপরই সেখানে ১৫টি অ্যাম্বুলেন্স ছুটে যায়।
বৃটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বর্তমানে তালেবান সদস্যরা মসজিদটির আশেপাশে পাহারা দিচ্ছে। গত ১৩ই আগস্ট এই কান্দাহার শহর দখল করেছিল তারা। এর দুদিন বাদেই কাবুলের দখল নেয় তালেবান। এরপর থেকে ইসলামিক স্টেটের স্থানীয় একটি গ্রুপ আইএসকে’র সাথে তালেবানের দ্বন্দ্ব প্রকট রূপ ধারণ করতে থাকে। এরইমধ্যে একাধিক হামলা চালিয়েছে আইএসকে।
এর আগে গত শুক্রবার উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের একটি শিয়া মসজিদে শুক্রবারের নামাজের সময় আত্মঘাতী হামলা চালানো হয়েছিল যাতে অন্তত ৮০ জন নিহত হয়। পরে আইএস-কে ওই হামলার দায় স্বীকার করে। আফগানিস্তানে যতগুলো জিহাদি গ্রুপ তৎপর রয়েছে তার মধ্যে সবচেয়ে চরম এই আইএস-কে। এমনকি তালেবানও যেখানে কট্টরপন্থী হিসেবে বিবেচিত হয় সেখানে আইএস-কে তালেবান শাসনেরও বিরোধিতা করছে।
সর্বশেষ খবর
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর