- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» এসপি ফরিদ উদ্দিনের মায়ের প্রথম জানাযা সিলেটে অনুষ্ঠিত
প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২১ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর মাতা ফাতেমা জাহান বানুর প্রথম জানাযার নামাজ শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেটের জেলা প্রশাসক মো. এমদাদুল হকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও পুলিশ সদস্যগণ।
জানাজা শেষে ফাতেমা জাহান বানুর লাশ নিয়ে পুলিশ সুপার স্ব-পরিবারে গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন গোলপাশার উদ্দেশ্যে রওয়ানা করেন।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফাতেমা জাহান বানু মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান জানান, মাসখানেক আগে ফাতেমা জাহান বানু স্ট্রোকে আক্রান্ত হলে তাঁর ছেলে সিলেট জেলার পুলিশ সুপার নিবিড় পরিচর্যার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা শেষে পুলিশ সুপারের সরকারি বাংলোতে রাখেন। গত বুধবার হঠাৎ শারিরীক অবস্থার অবনতি হলে পুনরায় তাকে ওসমানী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার সন্তান, নাতি-নাতনি, পরিবার-পরিজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, পুলিশ সুপারের মাতৃবিয়োগে সিলেট জেলা পুলিশের পক্ষ হতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর