- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
- সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: কানাইঘাটে মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রে দাফন
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে সূধিজনদের মিলনমেলা
» সিলেটে ইউপি নির্বাচনে আ.লীগে বিদ্রোহীদের কঠোর ব্যবস্থা
প্রকাশিত: ১০. অক্টোবর. ২০২১ | রবিবার
চেম্বার ডেস্ক::আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহীদের ছাড় নয়, দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এই হুঁশিয়ারি দেওয়া হয়।
পাশাপাশি সিলেট জেলার ১৩ উপজেলায় হবে বর্ধিত সভা ও সকল অঙ্গসংগঠনের কমিটি পুনঃগঠনের সিদ্ধান্ত হয়। সভায় আসন্ন ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের জয় করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়টি জেলার মাধ্যমে পর্যবেক্ষণের সিদ্ধান্ত হয়।
এ ছাড়া ইউপি নির্বাচনে যারা দলীয় প্রার্থী বা নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হবেন এবং দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করবেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
ইউপি নির্বাচন সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত হয় সভায়। এ প্রসঙ্গে কার্যকরী সভার পর বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, যেসব অঙ্গ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ জেলা-কমিটি বিদ্যমান সেসব অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা কমিটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মেয়াদোত্তীর্ণ উপজেলায আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি পূর্ণগঠন করা এবং যেসব উপজেলায় কমিটি নেই সেসব জেলা কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার নির্দেশনার সিদ্ধান্ত দেওয়া হয়।
ইউপি নির্বাচন সামনে রেখে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সিলেট জেলার ১৩টি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী তেরোটি উপজেলার দিনক্ষণ ঘোষণা করা হয়।
প্রতি অক্টোবরের ২২ তারিখ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বর্ধিত সভা হবে। এরপর ২৩ অক্টোবর বিয়ানীবাজার, ২৪ অক্টোবর ফেঞ্চুগঞ্জ, ২৫ অক্টোবর ওসমানীনগর, ৩০ অক্টোবর কানাইঘাট। আগামী ৬ নভেম্বর জৈন্তাপুর, ৭ নভেম্বর গোয়াইনঘাট ১৩ নভেম্বর জকিগঞ্জ,১৪ কোম্পানীগঞ্জ, ১৫ নভেম্বর বিশ্বনাথ ২০ নভেম্বর সুরমা, ২১ নভেম্বর বালাগঞ্জ ও ২৭ নভেম্বর সিলেট সদর উপজেলা বর্ধিত সভা হবে।
এদিকে শনিবার অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় অংশ নিয়ে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলের বিজয় সুনিশ্চিত করতে হলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে। এর আগে এখনই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সব কমিটি পুনর্গঠন করতে হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সভা সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।
সভায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আশফাক আহমদ, নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, আহমদ আল কবির, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, শাহ মো. মাসাহিদ আলী, নাজনীন হাসান ও সংসদ সদস্য হাবিবুর রহমান প্রমুখ।
সর্বশেষ খবর
- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
- কানাইঘাটে জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির মেম্বারের বিএনপিতে যোগদান
- পিছিয়ে পড়া কানাইঘাট-জকিগঞ্জের জন্য কাজ করতে চাই: উবায়দুল্লাহ ফারুক
- নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: ফখরুল ইসলাম
- কানাইঘাট শ্রমিকলীগের সম্পাদক জীবান ও সাবেক ছাত্রলীগ নেতা মারুফ গ্রেফতার

