সর্বশেষ

» ইউপি নির্বাচন: কানাইঘাট বাণীগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা

প্রকাশিত: ০৯. অক্টোবর. ২০২১ | শনিবার

চেম্বার ডেস্ক:: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন
আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমীকলীগ ও কৃষকলীগের এক যৌথ মতবিনিময় সভা গতকাল শুক্রবার ( ৮ অক্টোবর) অনুষ্টিত হয়েছে। ৭ নং দক্ষীন বানীগ্রাম ইউপির ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তুতা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মামুন রশীদের পরিচালনায় সভায় নেতৃবৃন্দ আগামী ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সভায় বক্তারা নতুন কোন প্রার্থীকে নৌকার কান্ডারী করার জন্য মত দেন ও দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, বর্তমান সময় তারুণ্যর। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রেী শেখ হাসিনা তরুণ নেতৃত্ব সব জায়গায় দিচ্ছেন। তাই আমাদের ইউনিয়নেও সৎ দক্ষ যোগ্য একজন তরুণ প্রার্থীকে নৌকার প্রার্থী করে বিজয়ী করে তার মাধ্যমে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডের সুষম বন্টন নিশ্চিত করতে হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031