সর্বশেষ

» কামরান ও লুৎফুর রহমানের বাসায় এমপি হাফিজ আহমদ মজুমদার

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২১ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: সিসিকের সাবেক মেয়র প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমানের বাসভবনে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে তিনি এই প্রয়াত নেতার বাসায় গিয়ে মতবিনিময় করেন। এসময় তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান ও পরিবারের খোঁজ খবর নেন।

তিনি বলেন- সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের শূন্যতা সহজে পূরণ হবার নয়। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা ও সিলেটের উন্নয়নে তারা যে ভূমিকা পালন করেছেন তা সিলেটবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

হাফিজ আহমদ মজুমদার প্রয়াত দুই নেতার বাসায় গিয়ে খোঁজ খবর নেওয়ায় উভয় পরিবারের সদস্যরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো. লোকমান উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ।

উভয় পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন- বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিনী আসমা কামরান, এডভোকেট লুৎফুর রহমানের ছেলে লন্ডন প্রবাসী লুৎফুল কবির, শাবির অধ্যাপক লুৎফুর এলাহী প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031