- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের ঈদ শুভেচ্ছা
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী
- পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা জুনেইদ আহমদ
» কানাইঘাটে বাড়ীর জায়গা নিয়ে বিরোধ, প্রাণ গেলো যুবকের, গ্রেফতার ৫
প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২২ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে বাড়ীর জায়গা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সালিস বিচারের সময় দু পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম হেলাল আহমদ। তিনি উপজেলার ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ গ্রামের ওয়ার্ড সদস্য ও আওয়ামীলীগ নেতা ফয়জুল হকের ছেলে।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার (৫ অক্টোবর) সকালে নিহত হেলাল আহমদের বাড়ীতে। জানা যায়, বড়দেশ গ্রামের ফয়জুল হক ও তার ভাই এনামুল হকের বাড়ীর জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধ মিমাংসার জন্য এলাকার মুরব্বীরা এক সালিশ বিচার বসান। সালিশে উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। কিন্তু সালিশের এক পর্যায়ে ফয়জুল হক তার ভাই এনামুল হককে গালিগালাজ করা শুরু করেন। তখন ফয়জুলের ছেলে সুহেল আহমদ তার চাচাতো ভাই ইকবাল আহমদকে মারামারি শুরু করেন। এ সময় দু পক্ষের মধ্যে দস্তাদস্তি শুরু হয় ও তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলায় সুহেল আহমদের ভাই হেলাল আহমদ গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় হেলালকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
এদিকে, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কানাইঘাট থানা পুলিশের একটি দল। পুলিশ ঘটনাস্থল থেকে এনামুল হক, তার ছেলে ইকবাল আহমদ, এমাদ, মুনতাসির,মাসুকসহ মোট ৫ জনকে গ্রেফতার করে।
এ ঘটনায় নিহত হেলাল আহমদের পিতা ফয়জুল হক গতকাল বুধবার( ৫ অক্টোবর) রাতে বাদী হয়ে ১০ জনকে আসামী করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১০।
আসামীরা হলেন ইকবাল আহমদ, ইমরান আহমদ, তাদের পিতা এনামুল হক, কবির আহমদ, মাসুক উদ্দিন, শোয়েব আহমদ, মুনতাসির, এমাদ রহমান, বিলাল আহমদ ও সেলিম উদ্দিন।
পুলিশ অন্য আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর