- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» সিলেটের বানভাসি মানুষের জন্য সিলেট সার্ক ইন্টারন্যাশনাল কলেজের ২৫ লক্ষ টাকার প্রজেক্ট
প্রকাশিত: ২০. জুন. ২০২২ | সোমবার
চেম্বার প্রতিবেদক::
সিলেট নগরীর সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ এর চেয়ারম্যান ওসমানীনগরের কৃতি সন্তান ইংল্যান্ড প্রবাসী আফাজুর রহমান এবং তাঁর ব্যবসায়িক পার্টনার সচ্চল ছালিক, নিজাম আলী ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এর উদ্যোগে, সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ ও সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ এর যৌথ ব্যবস্থাপনায় সিলেটের বানভাসি মানুষের জন্য প্রাথমিকভাবে ২৫ লক্ষ টাকার প্রজেক্ট চালু করা হয়েছে।
কঠিন পরিস্থিতির এই মুহূর্তে বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য অবস্থার সাথে সঙ্গতি রেখে বেশ কিছু সেবা চালু করেছে এ প্রতিষ্ঠানটি। কর্মসূচির মধ্যে রয়েছে সিলেট বিভাগের বন্যা দুর্গত এলাকায় ব্যাপকভাবে বিশুদ্ধ পানি, খাবার উপকরণ ও চিকিৎসা সেবাসহ বন্যা পরবর্তী পুনর্বাসনে সহযোগিতা প্রদান ।
এছাড়া সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ, সৌরভ ১/১, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, সিলেট (৫ তলা বিশিষ্ট ভবন) এবং সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ এর শাহপরান ক্যাম্পাস, নীপবন আবাসিক এলাকা, সিলেট তামাবিল রোড পয়েন্ট, শাহপরান সিলেট (৪ তলা ভবন) যে কোনো বন্যা দুর্গত মানুষদের জন্য আশ্রয়স্থল হিসেবে খুলে দেয়া হয়েছে।
যারা আশ্রয় নেবেন তাদের থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা করা হয়েছে।
উভয় ক্যাম্পাসে বিশুদ্ধ খাবার পানি এবং শুকনো খাবার মজুদ রয়েছে। যাদের প্রয়োজন নির্দ্বিধায় সংগ্রহ করতে পারবেন ।
সার্ক পরিবারের (স্কুল ও কলেজ) বর্তমান ও পুরাতন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং কর্মকর্তা- কর্মচারীদের পরিবার যদি কারো প্রয়োজন হয় অগ্রাধিকার ভিত্তিতে এই সেবা গ্রহণ করার অনুরোধ করা হয়েছে।
কলেজ ও স্কুলের বাসগুলো এই সেবায় নিয়জিত থাকবে ।
এছাড়া শুকনো খাবার নিয়ে সিলেটের বিভিন্ন অঞ্চলে সরাসরি ত্রাণ সহযোগিতার জন্য কয়েকটি টিমে বিভক্ত হয়ে কাজ করবেন স্বেচ্ছাসেবীরা।
এসব কাজ সার্বিকভাবে মনিটরিং করছেন সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিন ফারুক।
তিনি বলেন, স্মরণকালের ভয়াবহ এ বন্যায় আমরা আমাদের সাধ্যমত সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবো বন্যা পরবর্তী পুনর্বাসনে। পুনর্বাসনের জন্য আমরা নগদ অর্থ সহায়তা করবো,ইনশাআল্লাহ।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর