সর্বশেষ

» রোববার সিলেট সরকারি আলিয়া মাঠে সাবেক অর্থমন্ত্রী মুহিতের জানাযা

প্রকাশিত: ৩০. এপ্রিল. ২০২২ | শনিবার

চেম্বার ডেস্ক::সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে সাবেক অর্থমন্ত্রী, খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিতের জানাযা।

শনিবার (৩০এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.জাকির হোসেন।

তিনি বলেন, আজ সন্ধ্যায় সড়ক পথে সিলেটের হাফিজ কমপ্লেক্স তাঁর মরদেহ আনা হবে। রোববার দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে। পরে দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য- শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান সা‌বেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মৃত্যুকা‌লে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031