- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» কানাইঘাটে ছাত্রলীগ কর্মী ইফজাল খুনের ঘটনায় মামলা,গ্রেফতার-১,অন্যরা পলাতক
প্রকাশিত: ১৯. মে. ২০২১ | বুধবার
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে ছাত্রলীগ কর্মী ইফজালুর রহমান খুনের ঘটনায় মকবুল হোসেন আজাদ (৫৫) নামে এজহারভুক্ত ১ আসামীকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গতকাল রাতে কানাইঘাট থানা পুলিশের এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের কাপ্তানপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। সেখানে তিনি শশুড়বাড়ীতে অবস্থান করছিলেন।
গতকাল মঙ্গলবার বিকালে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত ইফজালের পিতা মো: সরফ উদ্দিন। থানার মামলা নং- ০৮, তারিখ ১৮/০৫/২০২১ ইং। মামলার এজহারভুক্ত আসামীরা হলেন ফালজুর পূর্ব গ্রামের মো: আব্দুল মতলিবের পুত্র মো: রাজু আহমদ, মকবুল হোসেন আজাদের পুত্র ফয়জুল বারী, মৃত জহুর মিয়ার পুত্র মকবুল হোসেন আজাদ (গ্রেফতার), মৃত রহমত আলীর পুত্র ইমন মিয়া, আব্দুর রহিমের পুত্র আব্দুল আজিজ ও আব্দুল খালিকের পুত্র আব্দুল মালিক। এছাড়া মামলায় ১০/১২ জন অজ্ঞাত আসামী রাখা হয়েছে।
চাঞ্চল্যকর এ মামলায় ৩ নং আসামী মকবুল হোসেন আজাদকে গ্রেফতার করতে পারলেও তার পুত্র ফয়জুল বারীসহ অন্য আসামীরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৪ মে) উপজেলার শহর উল্লাহ বাজারে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দু পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ইফজাল খুন হন।
মামলার এজহার সূত্র জানা যায়, ইফজাল কানাইঘাট কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগ রাজনীতি করার কারণে ছাত্রদল নেতাকর্মীরা ইফজালের সাথে খারাপ আচরণ করতো। ইফজাল কলেজ ছাত্রলীগ সভাপতিকে বিষয়টি অবহিত করলে ছাত্রলীগ সভাপতি ছাত্রদলের বখাটে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেন। কলেজ কর্তৃপক্ষ ছাত্রদলের কর্মীদের কলেজ থেকে বের করে দেন, এ কারণে ছাত্রদল কর্মীরা প্রতিশোধ নিতে নীলনকশা তৈরি করে।
ঘটনার দিন স্থানীয় শহর উল্লাহ বাজারে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী ইফজাল। অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল হট্রগোল শুরু হয়।
এক পর্যায়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিকল্পিতভাবে ইফজালকে বিভিন্ন অস্ত্র দিয়ে আক্রমন করা হয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইফজালকে মৃত ঘোষণা করেন।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর