- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
- কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদের ঈদ শুভেচ্ছা
- বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের সভাপতি আব্দুল হালিমের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বারের সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
» বাংলাদেশকে মুসলিম বিশ্বে পরিচিত করেছিলেন বঙ্গবন্ধু: ওআইসি মহাসচিব
প্রকাশিত: ২০. মার্চ. ২০২১ | শনিবার
চেম্বার ডেস্কঃ বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তিনি দ্বিতীয় ওআইসি সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশকে মুসলিম বিশ্বের কাছে পরিচিত করেছিলেন বলে জানিয়েছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন।
শনিবার (২০ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানমালার চতুর্থ দিনের আয়োজনে ভিডিও বার্তায় এ কথা বলেন ওআইসি মহাসচিব।
‘ মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে দশ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। শনিবার চতুর্থ দিনের আলোচনার প্রতিপাদ্য ‘তারুণ্যের আলোক শিখা’।
এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দিনের প্রতিপাদ্যে বক্তব্য রাখেন জনপ্রিয় কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় ইউসুফ আল ওথাইমিন বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন সেই লক্ষ্যে তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পরে বঙ্গবন্ধুর কন্যা দেশের ক্ষমতায় রয়েছেন। তিনি সোনার বাংলা গড়ে তুলতে ক্লান্তিহীনভাবে কাজ করছেন।
তিনি বলেন, বাংলাদেশের এখন একটি উজ্জ্বল রাষ্ট্র। বাংলাদেশ ও ওআইসির মধ্যকার সম্পর্ক এখন আরও দৃঢ়। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়নের লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করবো।
আলোচনা পর্ব শেষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাতে রয়েছে বন্ধু রাষ্ট্র জাপানের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন, ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যের ওপর টাইটেল অ্যানিমেশন ভিডিও, সমসাময়িক শিল্পীদের পরিবেশনায় বঙ্গবন্ধুর পছন্দের গান, থিমেটিক কোরিওগ্রাফি এবং দুই প্রজন্মের শিল্পীদের মেলবন্ধনে মিশ্র মিউজিক পরিবেশনা।
রোববার (২১ মার্চ) পঞ্চম দিনে অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘ধ্বংসস্তূপে জীবনের গান’। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিপাদ্যের ওপরে আলোচনায় অংশ নেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন। আলোচনা পর্বে জর্ডানের বাদশার পক্ষে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও বার্তা প্রচার করা হবে। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সর্বশেষ খবর
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

