- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» আন্ত:জেলা ডাকাত দলের সর্দার আব্দুল হক সহযোগী ডাকাতসহ গ্রেফতার
প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০২১ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: সিলেটের এক ডাকাত সর্দার ও তার সহযোগী ডাকাতকে ঢাকার একটি আবাসকি হোটেল থেকে গ্রেফতার করেছে পুলিশ। উন্নত তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভোরে এক বিশেষ অভিযান চালিয়ে সিলেট জেলা গোয়েন্দা শাখার একদল পুলিশ তাদের আটক করে।
জেলা পুলিশের মিডিয়া শাখা জানায়, গত বছরের ১৪ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথে সংঘবদ্ধ একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে জেলা পুলিশের অভিযানে ডাকাত সর্দার শিপন হাজারিকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২ টি দেশিয় তৈরি পাইপগান, ১ টি গ্রিল কাটার ও ৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।
এ বিষয়ে ১৬ ডিসেম্বর বিশ্বনাথ থানায় মামলা (নং-১৪) দায়ের পূর্বক শিপনের সহযোগী ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ জোন বিশেষ গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। পাশাপাশি বিভিন্ন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় মামলার এজাহারনামীয় পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত সর্দার আব্দুল হক (৪৪) ও তার সহযোগী শফিউর রহমান আজিজ (৩৬)-কে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় সিলেট জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ জোন)-এর একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার তেজগাঁও থানাধীন ফার্মগেইটস্থ হোটেল গ্রিন প্যালেস ইন্টারন্যাশনাল থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডাকাত আব্দুল হক সুনামগঞ্জ জেলার ছাতক থানার পুরান নোয়াকোট গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও আজিজ সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা গ্রামের মৃত তুরু মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত ডাকাতরা প্রায় ১০ বছর ধরে ডাকাতির সঙ্গে জড়িত। এর মধ্যে আব্দুল হক আন্ত:বিভাগীয় ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মোট ১০ (দশ) টি মামলা আদালতে বিচার ও তদন্তাধীন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর দিকনির্দেশনায় সিলেট জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ জোন) অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্রের নেতৃত্বে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা থেকে ডাকাতদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক ডাকাতদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর