- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» সংগঠনগুলোকে ভুয়া সাংবাদিক খুঁজে বের করতে হবে : তথ্যমন্ত্রী
প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০২০ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিক নামধারীদের চিহ্নিত করার দায়িত্ব সাংবাদিক সংগঠনগুলোকে নিতে হবে। এদের জন্য সাংবাদিক সমাজের বদনাম হচ্ছে। আইনজীবীরা যেমন ভুয়া আইনজীবী খুঁজে বের করেন, সাংবাদিক সংগঠনগুলোকেও ভুয়া সাংবাদিক খুঁজে বের করতে হবে। এর জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য লেখক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ডিজিটাল বাংলাদেশের যখন ঘোষণা দেয়, তখন অনেকেই সেটি নিয়ে হাসাহাসি করেছিলেন। আজকে সাড়ে ১১ বছর পর ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচুর মানুষ বৈদেশিক মুদ্রা আয় করছে। আমাদের প্রধানমন্ত্রী সব সময় সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন। আমি এর সঙ্গে যুক্ত করতে চাই সমালোচনা করবেন, কিন্তু ভালো কাজের প্রশংসাও করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল-আরাফা ইসলামী ব্যাংকের ডিজিএম শফিকুর রহমান। ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।
অনুষ্ঠানে ডিআরইউয়ের সদস্য ৩০ জন লেখককে সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—দীপন নন্দী (বাংলানিউজ), হক ফারুক আহমেদ (যুগান্তর), ইন্দ্রজিৎ সরকার (সমকাল), সেলিনা শিউলী (বাসস), মোরসালিন আহমেদ (ডেইলি স্পোর্টস), জাকির হোসেন (জাগরণ), মিজান রহমান (মুক্তবাজার প্রতিদিন), এম মামুন হোসেন (সময়ের আলো), রিয়াজ চৌধুরী (এশিয়ান মেইল), সাজেদা পারভীন সাজু (জিটিভি), আমীন আল রশীদ (নেক্সাস টিভি), মোতাহার হোসেন (বর্তমান), প্রণব মজুমদার (দৈনিক শিরোনাম), আমিরুল মোমেনীন মানিক (চেঞ্জটিভি), রকিবুল ইসলাম মুকুল, আবু আলী (আমাদের সময়), মিজান মালিক (যুগান্তর), মুস্তাফিজুর রহমান নাহিদ (শেয়ারবিজ), শফিউল্লাহ সুমন (বিটিভি), তরিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই), আবু হেনা ইমরুল কায়েস (বাংলাভিশন), মাইদুর রহমান রুবেল (আরটিভি), মাসুম মোল্লা (ডেইলি স্টার), সায়ীদ আবদুল মালিক (দৈনিক বাংলা), চপল বাশার (ফ্রিল্যান্স), আশীষ কুমার দে (পিটিবি নিউজ), জামশেদ নাজিম (জিটিভি), শামসুজ্জামান শামস (ভোরের কাগজ), আহমেদ মুশফিকা নাজনীন (ইটিভি) এবং হাবিবুল্লাহ ফাহাদ (ঢাকা টাইমস)।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

