সর্বশেষ

» সিলেট বিভাগ গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক তাপাদার রুহেল স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২২. নভেম্বর. ২০২০ | রবিবার

চেম্বার ডেস্ক:: সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এইচ এ তাপাদার রুহেল এর অকাল মৃত্যুতে ২২ নভেম্বর রবিবার সিলেট বন্ধর বাজার হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এর নিচতলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা থানার সম্মানিত সভাপতি মোহাম্মদ পংকি মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদ মহানগর শাখার সভাপতি ও সিলেট মেট্রোপলিটিন চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রি এর পরিচালক আব্দুর রহমান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ শুয়েব লস্কর, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সহসভাপতি আতিক মিয়া, সিলেট বিভাগ গনদাবী পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, সিলেট বিভাগ গনদাবী পরিষদের সভাপতি এম এ হান্নান, সাধারন সম্পাদক আব্দুল হাদি পাবেল,নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার ওয়াহিদ মিয়া, সিলেট বিভাগ গনদাবী পরিষদ মহানগর শাখা সহসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সেবু, সিলেট বিভাগ গনদাবী পরিষদ মহানগর শাখার অর্থ সম্পাদক রাজা মিয়া, সাংবাদিক এম. এ ওয়াহিদ চৌধুরী, সাংবাদিক রায়হান আহমদ রেহান প্রমূখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031