সর্বশেষ

» জেলা পরিষদ সদস্য স্যায়িদ আহমদ সুহেদের মায়ের ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২০ | শনিবার

চেম্বার ডেস্ক:: সিলেট জেলা পরিষদ সদস্য ও গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোটারিয়ান স্যায়িদ আহমদ সুহেদ এর মাতা হেনা বেগম (৬৫) শুক্রবার রাত ২.১০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। শনিবার বাদ জোহর বেলা ২.০০টায় রুস্তমপুর শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রুস্তমপুর শাহী ঈদগাহ সংলগ্ন কবরস্হানে তাকেঁ দাফন করা হয়েছে।জানাজায় গোলাপগঞ্জ ও বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্হিত ছিলেন।এসময়  জানাজায় উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলার আওয়ামীলীগ নেতা রুহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউ পি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সজমুল ইসলাম খানঁ সাবেক ইউ পি সদস্য ফয়জুর রহমান

বাঘা ইউনিয়ন ওয়ার্ড  আওয়ামী লীগের  সভাপতি রমিজ আলী রুস্তমপুর জামে মসজিদের সেক্রেটারি মো.সজিব আলীসহ রুস্তমপুর গ্রামের সর্বস্তরের জনসাধারন জানাজায় অংশগ্রহন করেন।  জানাজা ও দাফন শেষে দোয়া অনুস্টিত হয়। জানাজায়  ইমামতি করেন রুস্তমপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা শফিকুর রহমান।

           

সর্বশেষ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031