- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
» কানাইঘাটে মুক্তিযোদ্ধা আ. সাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০২০ | বুধবার
কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নিজ কাড়াবাল্লা গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুটুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুটু সিলেট শহরের নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, সাত মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার বাদ আসর নিজ কাড়াবাল্লা জামে মসজিদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুটুর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে শরীক হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. ফয়েজ আহমদ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাবেক চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, সুরতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সেলিম চৌধুরী মেম্বারসহ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুটুর সহকর্মী বীর মুক্তিযোদ্ধাগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও হাজারো মানুষ।
জানাজার নামাজ শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এ বীর মুক্তিযোদ্ধাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুটু এলাকার একজন সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী ছিলেন। একাত্তরের রণাঙ্গনে তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে অত্যন্ত সাহসী ভূমিকা রাখেন।
এদিকে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুটুর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন মহল।
সর্বশেষ খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর