সর্বশেষ

» ছয় মাস পর কাল দেশে ফিরছেন সাকিব অাল হাসান

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০২০ | রবিবার

চেম্বার ডেস্ক:: প্রায় ছয় মাস মার্কিন মুলুকে কাটানোর পর অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশি ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল আসান। আগামীকাল ৩১ আগস্ট, সোমবার তিনি দেশে ফিরছেন বলে নিশ্চিত করেছে তার পারিবারিক সূত্র।

 

সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমদ শিশিরের পাশে থাকার জন্য গত মার্চ মাসে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে যান সাকিব। এর কিছুদিন পরই দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন শিশির।

 

জুয়াড়িদের দেয়া প্রস্তাবের তথ্য গোপন করায় সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। সেই নিষেধাজ্ঞার মেয়ার শেষ হচ্ছে আগামী ২৯ অক্টোবর।

 

এরই মধ্যে করোনা পরিস্থিতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ দল। সামনেই তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। এই সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে জানিয়েছে বিসিবি সূত্র।

 

দেশে ফেরার পরপর করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেবেন সাকিব আল হাসান। রিপোর্ট পাবার মাঝের সময়টা ঢাকার নিজ বাসায় কোয়ারেন্টিনে থাকবেন তিনি। করোনা শনাক্ত না হলে ৫-৬ সেপ্টেম্বর থেকে প্রস্তুতির অংশ হিসেবে তার বিকেএসপিতে যাওয়ার কথা রয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930