সর্বশেষ

» ময়মনসিংহে র‍্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি, অস্ত্রসহ আটক ৪

প্রকাশিত: ০৪. সেপ্টেম্বর. ২০২১ | শনিবার

চেম্বার ডেস্ক:: ময়মনসিংহ নগরীতে র‍্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অস্ত্রসহ চার জঙ্গিকে আটক করেছে র‍্যাব।

 

আজ (শনিবার, ৪ সেপ্টেম্বর) ভোরে নগরীর খাগডহর এলাকায় এ ঘটনা ঘটে। সকালে র‍্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হান্নানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের খাগডহর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে রাতে র‍্যাবের উইং কমান্ডার রোকোনুজ্জামানের নেতৃত্বে অভিযান শুরু হয়।

 

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছোড়া শুরু করে। র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ওই চার জঙ্গিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‍্যাব। বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলেও জানান তিনি।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930