- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
- সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: কানাইঘাটে মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রে দাফন
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে সূধিজনদের মিলনমেলা
» বোমা আর লাশের ভিড়ে ফিলিস্তিনে ঈদ, আল-আকসায় মুসল্লিদের ঢল
প্রকাশিত: ১৩. মে. ২০২১ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে ফিলিস্তিনেও পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। কিন্তু ঈদুল ফিতরের দিনেও ইসরায়েলি বোমারু বিমান ঝাঁকে ঝাঁকে এসে গাজা উপত্যকায় বোমাবর্ষণ করছে। ফিলিস্তিনের স্থানীয় সময় বৃহস্পতিবার খুব ভোরে গাজা উপত্যকার অধিবাসীরা যখন ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল, তখন থেকেই ইসরায়েলি বিমানগুলো বোমাবর্ষণ শুরু করে।
এভাবে বোমা হামলার মধ্য দিয়েই ফিলিস্তিনে শুরু হয় ঈদের সকাল।
সাফওয়াত আল-কাহলুত নামে এক ফিলিস্তিনি আল জাজিরাকে বলেন, বোমা বর্ষণের কারণে বুধবার রাত থেকেই গাজা জেগে (ঈদের জন্য জাগতে হয়নি) আছে। কিছু সময় পর পর বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে, আর ভবনগুলো কেঁপে কেঁপে উঠছে।
ঈদের সকালে ইসরায়েলের হামলায় গাজা শহরের তেল আল-হাওয়া এলাকায় রিমা তেলবানী নামে এক গর্ভবতী নারী এবং তার শিশু সন্তান নিহত হয়েছে। এছাড়া গাজার শেখ জায়েদ এলাকার একটি আবাসিক ভবনে বোমা হামলায় প্রবীণ এক দম্পতি ভবনটির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান।
সংবাদ সংস্থা আল সাফা জানায়, বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা আল কাসসাম বিগ্রেডের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমরা ইসরায়েলজুড়ে আমাদের প্রতিরোধ সম্প্রসারিত করেছি। ফিলিস্তিন রক্ষায় আমরা লড়াই চালিয়ে যাব।
এদিকে, ফিলিস্তিনের স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরাকে জানিয়েছে, অব্যাহত বোমা হামলায় ফিলিস্তিনে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৬৭ জনে দাঁড়িয়েছে।
তবে আল জাজিরার হিসেবে, অন্তত ৬৯ জন নিহত হয়েছে, যার মধ্যে অন্তত ১৭ শিশু ও ৮ নারী রয়েছে।
ইসরায়েলি বাহিনীর সঙ্গে গত কয়েকদিন তুমুল উত্তেজনা-সংঘর্ষ সত্ত্বেও পবিত্র আল আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক ফিলিস্তিনি। দখলদারদের হুমকি-ধামকি ও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই বৃহস্পতিবার মসজিদটিতে জামায়াতের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন কয়েক হাজার মুসল্লি।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমাগত বিমান হামলা ও আল-আকসায় তাণ্ডবের জেরে এবারের ঈদুল ফিতরের সব আয়োজন বাতিল ঘোষণা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু এরপরও বৃহস্পতিবার মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদটিতে ঢল নামে মুসল্লিদের।
সর্বশেষ খবর
- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- তরুণ প্রজন্মকে গড়তে ধর্মীয় শিক্ষা অপরিহার্য : মাওলানা দিলাওয়ার
- উছমানপুর ইয়ুথ ইউনিটির উদ্যোগে ৪০ দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় প্রতিযোগিতা
- তুরস্কে নবম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ
- আলিয়া মাঠে ৯, ১০ ও ১১ জানুয়ারীর তাফসীর মাহফিল সফল করার আহ্বান
- দেশে ফিরেছেন ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী

