সর্বশেষ

» শোকের মাসে চাঁদাবাজি করলে ছাড় নয় : সেতুমন্ত্রী

প্রকাশিত: ৩১. জুলাই. ২০২০ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: শোকের মাসে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (৩১ জুলাই) রংপুর সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে শেষ মুহূর্তের ঈদ প্রস্ততি বিষয়ক এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।  সেতুমন্ত্রী সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

 

এসময় তিনি বলেন, শোকের মাস আগস্ট শুরু হচ্ছে। এ শোকের মাসে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা যাবে না। কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঈদে ঘরমুখো যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানাসহ সর্বোচ্চ মাত্রায় সচেতনতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930