- সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে || অ্যাডভোকেট জুবায়ের
- কানাইঘাট সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর নির্দেশ এমপি আবুল হাসানের
- কানাইঘাটে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০
- কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩য় মেধাবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত
- কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত
- কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ!
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন: ফখরুল ইসলাম
- কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নতুন অফিসের উদ্বোধন
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
» এ বছরও সীমিত পরিসরে হজের পরিকল্পনা সৌদির
প্রকাশিত: ০৫. মে. ২০২১ | বুধবার
চেম্বার ডেস্ক:: টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের বাদ রেখেই হজ আয়োজনের পরিকল্পনা করছে সৌদি আরব। দুনিয়া জুড়ে করোনাভাইরাসের মহামারির প্রকোপ বৃদ্ধি এবং নতুন নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
করোনাভাইরাসের মহামারির প্রেক্ষাপটে গত বছর বিদেশিদের জন্য হজ নিষিদ্ধ করে সৌদি আরব। শুধুমাত্র দেশটিতে অবস্থানরতদেরই হজ পালনের সুযোগ দেওয়া হয়। এবারও সেই রকম কিছু করার পরিকল্পনা চলছে।
মহামারি শুরুর আগে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ প্রতিবছর হজ আয়োজনে অংশ নিতেন। সপ্তাহজুড়ে এই আয়োজনে সৌদি আরবের মক্কা ও মদীনার বিভিন্ন পবিত্র স্থানে সমবেত হতেন হাজিরা। এছাড়া বছর জুড়েই উমরাহ পালন করতেন আরও বহু মানুষ। প্রতি বছর এই খাত থেকেই দেশটি এক হাজার দুইশ’ কোটি ডলারের বেশি আয় করতো।
হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত দুইটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এবার বিদেশিদের হজে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছে কর্তৃপক্ষ। কেবলমাত্র দেশটিতে অবস্থানরতদের মধ্যে যারা টিকা গ্রহণ করেছেন কিংবা হজ শুরুর ছয় মাসের মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন তাদেরকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া অংশগ্রহণকারীদের বয়সসীমাও বেধে দেওয়ারও পরিকল্পনা রয়েছে।
দ্বিতীয় আরেকটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে টিকাগ্রহণকারী বিদেশিদের হজের সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়। তবে টিকার ধরন, সেগুলোর কার্যকারিতা এবং নতুন নতুন ভ্যারিয়েন্ট দেখা দেওয়ায় ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে।
সর্বশেষ খবর
- সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে || অ্যাডভোকেট জুবায়ের
- কানাইঘাট সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর নির্দেশ এমপি আবুল হাসানের
- কানাইঘাটে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০
- কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩য় মেধাবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট সরকারী আলীয়া মাঠে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায়
- তরুণ প্রজন্মকে গড়তে ধর্মীয় শিক্ষা অপরিহার্য : মাওলানা দিলাওয়ার
- উছমানপুর ইয়ুথ ইউনিটির উদ্যোগে ৪০ দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় প্রতিযোগিতা
- তুরস্কে নবম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ

