- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
- কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদের ঈদ শুভেচ্ছা
» রোহিঙ্গা প্রত্যাবাসনে মানবাধিকার কাউন্সিলে রেজুলেশন গৃহীত
প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০২১ | শনিবার
চেম্বার ডেস্ক:: রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনে জোর দিয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে মিয়ানমারের সমস্যার ওপর একটি রেজুলেশন গৃহীত হয়েছে। রেজুলেশনটি সর্বসম্মতিতে গৃহীত হলেও চীন, রাশিয়া, ভেনেজুয়েলা, বলিভিয়া ও ফিলিপাইন এর সঙ্গে সম্পৃক্ত হয়নি।
জেনেভার বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
মিয়ানমারে ১ ফেব্রুয়ারি ক্ষমতার পালাবদলের পরে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে মানবাধিকার কাউন্সিলে একটি বিশেষ অধিবেশনের জন্য অনুরোধ করলে ওই দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সারাদিন ধরে আলোচনা হয়। প্রথম অধিবেশনে বাংলাদেশসহ প্রায় ৭০টি দেশ বক্তব্য রাখে।
জেনেভাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান রোহিঙ্গা পরিস্থিতির জন্য বাংলাদেশের উদ্বেগ প্রকাশের পাশাপাশি রাখাইন কমিশন রিপোর্টের পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দেন। এ ছাড়া মিয়ানমারে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার বিষয়ে বাংলাদেশ বক্তব্য রাখে।
মিয়ানমার প্রতিনিধি তার বক্তব্যে এ রেজুলেশন প্রত্যাখ্যান করে বলেন, ‘শুধু একটি দেশকে কেন্দ্র করে একটি রেজুলেশন গ্রহণযোগ্য নয়।’
চীন, রাশিয়া, বলিভিয়া, ফিলিপাইন ও ভেনেজুয়েলা ক্ষমতার পালাবদল মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে এ রেজুলেশনে সম্পৃক্ত হতে অস্বীকার করে। অন্যদিকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত।
উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সম্প্রতি গৃহীত বিবৃতিতে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করা না হলেও মানবাধিকার কাউন্সিলের রেজুলেশনে রোহিঙ্গা শব্দটি উল্লেখ করা হয়েছে। এ মাসের প্রথমে সামরিক বাহিনী মিয়ানমার নেত্রী অং সান সু চিসহ অন্য রাজনৈতিক নেতাদের অন্তরীণ করে এবং জরুরি আইন জারি করে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন দেশ বিবৃতি প্রদান করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- পবিত্র ঈদ উপলক্ষে কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী-নগদ অর্থ বিতরণ
- রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে: মিফতাহ্ সিদ্দিকী