- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
» মেজর সিনহার হত্যাকাণ্ড নিয়ে যা বললেন এমপি হারুন-অর রশিদ
প্রকাশিত: ১২. আগস্ট. ২০২০ | বুধবার
চেম্বার ডেস্ক:: বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের এমপি হারুন-অর রশিদ বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশ সংবিধান ও আল কোরআন অনুমোদন দেয় না। মেজর সিনহা রাশেদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আজকে সারা দেশের বিবেককে নাড়া দিয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ও পৌর বিএনপির আয়োজনে আদালত চত্বরের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এমপি হারুন বলেন, বর্তমানে ডিজিটাল আইনের মধ্য দিয়ে সাংবাদিকদের মৌলিক অধিকারকে দমন করার জন্য সাংবাদিকদের ওপর নিপীড়ন-জুলুম-নির্যাতন করা হচ্ছে। সারা দেশের সব পেশাজীবী মানুষ এ ডিজিটাল আইনটি প্রত্যাহারের দাবি জানিয়ে এলেও সরকার নিজেদের সুরক্ষার জন্য এ আইনটি প্রণয়ন করে শুধু সাংবাদিকই নয়, বিভিন্ন পেশাজীবীদের ওপরও এ আইন খড়গ হিসেবে ব্যবহার করছে।
মেজর সিনহা রাশেদের অকাল মুত্যুতে গভীর শোক প্রকাশ করে বিএনপি নেতা আরও বলেন, আগামীতে যেন দেশে আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে এবং অপরাধী যত বড়ই হোক তাদের দ্রুতবিচারের আওতায় আনার দাবি জানান। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে এ সময় আরও বক্তব্য রাখেন সদর থানা বিএনপি ও পৌর বিএনপির নেতারা।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান (৩৬) নিহত হন। তার ওপর গুলি চালান বাহারছড়া ফাঁড়ির দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর লিয়াকত।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

