- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
» বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে : কাদের
প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০২০ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে বলেই সরকারের কোনো উন্নয়ন দেখতে পায় না।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে সেতুমন্ত্রী সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘দেশের অর্থনীতি এগিয়ে যাওয়া নিয়ে যখন বিশ্বব্যাপী প্রশংসা চলছে, তখন বিএনপি প্রকাশ করেছে সংশয়, যা তাদের অজ্ঞতার বহিঃপ্রকাশ।’
ওবায়দুল কাদের বলেন, ‘২০০৬-০৭ অর্থবছরে দেশের বাজেট ছিল ৫৪ হাজার ৮শ কোটি টাকা। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে তা ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। ২০০৬ সালের মূল এডিপি ছিল প্রায় ১৯ হাজার কোটি টাকা, আর এখন ২ লাখ ৫ হাজার কোটি টাকা। তখনকার সময় রিজার্ভ ছিল ৫ বিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে ৪২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।’
বিএনপি নেতাদের ‘সরকার নিজেরাই রোল মডেল বলছে’ বক্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন, ‘বিএনপি এখন কূলহারা নৌকার মাঝি আর পথহারা পথিকের মতো। তারা সরকারের অর্জনে চরম পরশ্রীকাতর।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপি মহাসচিব চিরাচরিত শব্দ চয়নে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন। যাকে সমালোচনা না বলে প্রতিহিংসা ও মিথ্যাচার বলা যায়।
বিএনপি নেতাদের ‘করোনা সংক্রমণের শুরু থেকে সরকার একেবারেই ভ্রুক্ষেপহীন’ বক্তব্যে চরম প্রতিক্রিয়া ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশ যখন মহামারি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে, তখন শেখ হাসিনার মানবিক ও সাহসী নেতৃত্বে একদিকে সংক্রমণ রোধ ও চিকিৎসা, অপরদিকে জীবন জীবিকার নিরাপত্তা বিধানে গৃহীত পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। আসলে বিএনপি চেয়েছিল মানুষ না খেয়ে এবং বিনাচিকিৎসায় রাস্তায় মরে পড়ে থাকবে, তা হয়নি বলেই তাদের এত গাত্রদাহ।
বিএনপি করোনাকালে জনগণের জন্য কী করেছে, তা জানতে চেয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী করোনা মোকাবিলায় সরকারের গৃহীত সব প্যাকেজ, সাহায্য, অনুদান এবং ত্রাণের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনার মতো একজন মানবিক নেতৃত্ব যতক্ষণ আছে, ততক্ষণ মহামারিসহ যেকোনও দুর্যোগ মোকাবিলায় লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ।’ ওবায়দুল কাদের দাবি করেন, জনগণের ক্ষতি করার পাশাপাশি দেশের ইমেজ নষ্ট করা ও মিথ্যাচারই এখন বিএনপির একমাত্র কৌশল।
মন্ত্রী বলেন, ‘করোনা নতুন করে আবার প্রাণঘাতী রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে।’ এ অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনও বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী লন্ডনসহ বিভিন্ন দেশের ফ্লাইটের বিষয়ে সরকার সজাগ আছে জানিয়ে বলেন, ‘লন্ডন-ঢাকা-লন্ডন ফ্লাইটের বিষয়ে পরিস্থিতি গুরুত্ব দিয়ে মনিটর করা হচ্ছে।’
বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের ঘোষণাকে ‘ভালো খবর’ বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। তবে দলটির সুবর্ণ জয়ন্তী পালনের চেয়ে বেশি প্রয়োজন স্বাধীনতাবিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির সঙ্গে গোপন ও ওপেন সখ্য থেকে বেরিয়ে আসা বলে মত তুলে ধরেন তিনি।
সর্বশেষ খবর
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ

