- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের ঈদ শুভেচ্ছা
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী
» ২৫ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত
প্রকাশিত: ২৮. নভেম্বর. ২০২০ | শনিবার
চেম্বার ডেস্ক ঃঃ প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৫ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রার্থিতা পেলেন যারা
পঞ্চগড় সদর- জাকিয়া খাতুন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ-মোঃ শাকিল আলম, দিনাজপুরের ফুলবাড়ী- মোঃ খাজা মইন উদ্দিন, রংপুরের বদরগঞ্জ- মোঃ আহাসানুল হক চৌধুরী, কুড়িগ্রাম সদর- মোঃ কাজিউল ইসলাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী- মোঃরবিউল ইসলাম, সিরাজগঞ্জের শাহজাদপুর- মনির আক্তার খান তরু লোদী, পাবনার চাটমোহর- শাখাওয়াত হোসেন সাখো, কুষ্টিয়ার খোকসা- আল মাছুম মুর্শেদ, চুয়াডাঙ্গা সদর- সিরাজুল ইসলাম জোয়াদ্দার, খুলনার চালনা- সনত কুমার বিশ্বাস, বরগুনার বেতাগী- এ বি এম গোলাম কবির, পটুয়াখালীর কুয়াকাটা- আঃ কাদের মোল্লা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ- মোঃ গিয়াস উদ্দিন বেপারি, ময়মনসিংহের গফরগাঁও- এস এম ইকবাল হোসেন (সুমন), নেত্রকোনার মদনে- মোঃ আব্দুল হান্নান তালুকদার, মানিকগঞ্জ সদর- মোঃ রমজান আলী, ঢাকার ধামরাইতে- গোলাম কবির, গাজীপুরের শ্রীপুর-মোঃ আনিছুর রহমান, সুনামগঞ্জের দিরাই- বিশ্বজিত রায়, মৌলভীবাজারের বড়লেখা- আব্দুল ইমাম মোঃ কামরান চৌধুরী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায়-বদিউল আলম।
আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১০৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এবার সংশ্লিষ্ট জেলা/উপজেলা/পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীর বাইরে অন্য কারও কাছে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি করেনি আওয়ামী লীগ। গত চার দিন মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি ও জমাদানের এই কার্যক্রম চলে। শুক্রবার ছিল শেষ দিন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর। এসব পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে।
এর আগে গত ২২ নভেম্বর ২৫টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা করে কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, ‘২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৫ পৌরসভার ভোটগ্রহণ করা হবে।’
এই নির্বাচনে রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ সময় ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর।
সর্বশেষ খবর
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ
- গুণীদের সম্মান দিলে সমাজে গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের

