- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
- সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: কানাইঘাটে মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রে দাফন
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে সূধিজনদের মিলনমেলা
» সাইবার অপরাধের শিকার নারীদের সহায়তায় পুলিশের আলাদা ইউনিট
প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২০ | সোমবার
চেম্বার ডেস্ক:: ভার্চুয়াল জগতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিকসহ নানাভাবে সাইবার অপরাধের শিকার নারীদের সহায়তার জন্য ‘সাইবার সাপোর্ট ফর উইমেন’ সেবা চালু করেছে পুলিশ।
আজ সোমবার (১৬ নভেম্বর) রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে এ সেবার উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
পুলিশ জানায়, সাইবার জগতে সংঘটিত নারীর প্রতি হয়রানিমূলক অপরাধের অভিযোগ গ্রহণ ও প্রয়োজনীয় পরামর্শ ও আইনি সহায়তা দেয়ার লক্ষ্যে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (Police cyber support for women) নামে ফেসবুক পেজ, ইমেইল আইডি ও হটলাইন নম্বর চালু করেছে পুলিশ সদর দফতর।
যেসব নারীরা সাইবার বুলিং, আইডি হ্যাক, স্পর্শকাতর তথ্য-ছবি-ভিডিও প্রকাশ, সাইবার জগতে যৌন হয়রানি ইত্যাদির শিকার হচ্ছেন তারাই এখানে অভিযোগ জানাতে পারবেন। সম্পূর্ণ নিরাপত্তার বজায় রেখে এবং ভুক্তভোগীর তথ্য গোপন রেখে প্রয়োজনীয় সেবা ও আইনি সহায়তা দেবে পুলিশ সদর দফতর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. বেনজীর আহমেদ বলেন, সাইবার ক্রাইম একটি বাউন্ডারিলেস ক্রাইম। সাধারণত দেশে ১৬ থেকে ২৪ বছরের নারীরা এই অপরাধে সবচেয়ে বেশি ভিকটিম হয়। সাইবার জগতের ৬৮ শতাংশ নারী সাইবার অপরাধের শিকার হন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সাইবার স্পেস নিরাপদ রাখতে আমাদের এই উদ্যোগ। আমাদের এই ইউনিট এর বিশেষত্ব হলো এখানে যারা সেবা দেবেন, তদন্ত করবেন, তারা সবাই পুলিশের নারী সদস্য। যেখানে ভিকটিমরা নির্দ্বিধায় তাদের সমস্যাগুলো বলতে পারবেন।
তিনি আরও বলেন, সাইবার জগতে অপরাধ দিন দিন বেড়েই চলছে। এখন পর্যন্ত সাইবার অ্যাক্টে ৬ হাজার ৯৯টি মামলা হয়েছে। এই অপরাধগুলো নিয়ে ডিএমপি, ডিবি, সিআইডি, পিবিআই কাজ করছে। সাইবার জগতের ঝুঁকি বিষয়ে সচেতন হয়েই এটি ব্যবহার করা উচিত। তারপরও যদি কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা তৈরি হলে সে বিষয়ে আমরা কাজ করব। এক্ষেত্রে ভিকটিমের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করেই তাকে সেবা দেব আমরা।
আইজিপি বলেন, কোনো ভিকটিম চাইলে দেশের যেকোনো প্রান্ত থেকে ৯৯৯-এর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন। আমরা চাইব, আজকে এটি উদ্বোধন হওয়ার পর থেকে যারা চাইবেন তারা যেন আমাদের থেকে সেবা নেন। আমরা সাইবার ওয়ার্ল্ডকে নিরাপদ করতে চাই।
যেভাবে যোগাযোগ করা যাবে
ফেসবুক পেজ : Police Cyber Support for Women PCSW
ইমেইল :cybersupport.women@police.gov.bd
হটলাইন মোবাইল নম্বর: ০১৩২০০০০৮৮৮
সর্বশেষ খবর
- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত
- জামিন না মঞ্জুর, কারাগারে রাজগঞ্জ ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর
- কানাইঘাটের আলোচিত ইফজাল হত্যা মামলার রায়, ১০ জনের আমৃত্যু কারাদণ্ড
- কানাইঘাটে আওয়ামীলীগ ও সহযোগী সংঘঠনের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২
- আন্তর্জাতিক আদালতে ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ

