সর্বশেষ

» কানাইঘাটে প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের বৃত্তি প্রদান সম্পন্ন

প্রকাশিত: ০৭. আগস্ট. ২০২০ | শুক্রবার

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বুরহান উদ্দিন বাজারস্থ প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের অায়োজনে মরহুমা ফারহানা রহমান মসজিদ ভিত্তিক বৃত্তি প্রদান অনুষ্টান অাজ শুক্রবার ( ৭ অাগস্ট) বিকেলে স্থানীয় শহর উল্লাহ বাজার একটি হলরুমে অনুষ্টিত হয়। সংঘের সভাপতি মাস্টার অামিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী জুনেদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ ফুলবাড়ী অাজিরিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন।

 

বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট ইতিহাস ঐতিহ্য সংসদের অাহ্বায়ক মুহাম্মদ অাব্দুর রহীম, বিশিষ্ট অালেমে দ্বীন মাওলানা হাবিবুর রহমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা মাওলানা ফারুক অাহমদ, বুরহান উদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডা: হাবিবুর রহমান , ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক জালাল উদ্দিন,  মরহুমা ফারহানা রহমান মসজিদ ভিত্তিক পরীক্ষার পৃষ্টপোষক সাইদুর রহমান। বক্তব্য রাখেন মাওলানা শামীম অাহমদ, যুবনেতা এমাদুর রহমান,ছালিম অাছলাম প্রমুখ।

অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাছবাড়ী টিভির সম্পাদক জাহিদ হোসাইন রাহীন,  সাংবাদিক জয়নাল অাযাদ, প্রবাসী কমিউনিটি নেতা মারুফ অাহমদ প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930