সর্বশেষ

» জৈন্তাপুরে আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মাদরাসা শিক্ষকের মামলা

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০২৪ | বুধবার

উপজেলা সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মীর বিরুদ্ধে আজ একটি মামলা দায়ের করা হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় মাদরাসায় হামলার অভিযোগে মামলাটি করেছেন হেফাজতে ইসলামের স্থানীয় নেতা ও ‘রাওজাতুল কুরআন বাউরভাগ মাদরাসা’র শিক্ষক মাওলানা নাসির উদ্দিন। আজ (২৮ আগষ্ট) মাওলানা নাসির উদ্দিন বাদী হয়ে জৈন্তাপুর থানায় মামলাটি দায়ের করেছেন। জৈন্তাপুর থানায় মামলার নং ৭.

এজাহার সূত্রানুযায়ী,মামলার আসামীরা হলেন চারিকাটা ইউনিয়নের বাউরভাগ গ্রামের আব্দুন নুরের ছেলে মোহাম্মাদ তোফায়েল,আহমদ আলীর ছেলে হারিছ আহমদ,জয়নাল আবেদিনের ছেলে রায়হান আহমদ,কামরুল ইসলামের ছেলে নুরুল ইসলাম,মৃত রনধীর বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস,মনু মালাকারের ছেলে ঝন্টু মালাকার,সমর দাসের ছেলে রয়েল দাস,মৃত জাফর আহমদের ছেলে মারুফ আহমদ ও মৃত রুহুল আহমদের ছেলে জামাল আহমদ।

মামলার অভিযোগে মাওলানা নাসির উদ্দিন উল্লেখ করেন যে,এজাহারনামীয় সকল আসামী স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। গত ৩১ জুলাই শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে তাদের নেতৃত্বে ৩০/৪০ আওয়ামীলীগ ক্যাডার ‘রাওজাতুল কোরআন বাউরভাগ মাদরাসা’য় হামলা চালিয়েছিল। তাদের হামলায় মাদরাসার কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন৷ তারা মাদরাসার অফিস কক্ষ সহ বিভিন্ন শ্রেণী কক্ষের দরজা-জানালা ভাংচুর করেছে।

যোগাযোগ করা হলে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার সত্যতা স্বীকার করে বলেন,নাসির উদ্দিন নামে একজন মাদরাসা শিক্ষক লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ তাঁর অভিযোগ গ্রহণ করে আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না,আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031