সর্বশেষ

» কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার জেরে কানাইঘাটে হামলা ভাংচুর, আহত ২ জন

প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২১ | শনিবার

কানাইঘাট প্রতিনিধি: কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার জেরে হামলা ও সংঘর্ষের ঘটনায় সারাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়ার অংশ হিসেবে সিলেটের কানাইঘাটে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) উপজেলার বীরদল পুরানফৌদ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বীরদল পুরানফৌদ গ্রামের শ্রী মুকুল কুমার দাসের ছেলে শ্রী মহিতুষ দাসের সঙ্গে আজিজুল হকের ছেলে দুদু মিয়ার কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত জনতা মহিতুষ দাসের উপর আক্রমণ করে এবং মারধর শুরু করে।

ঘটনার সময় মহিতুষ দাসের ঘনিষ্ঠ বন্ধু পার্শ্ববর্তী বীরদল আগফৌদ গ্রামের মো: আব্দুল্লাহর ছেলে মিছবাহ উদ্দীন তাকে রক্ষা করতে এগিয়ে আসেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে হামলাকারীরা তার ওপরও চড়াও হয় এবং তাকেও মারধর করে। স্থানীয়দের ভাষ্যমতে, বন্ধুকে বাঁচাতে গিয়ে মিছবাহ নিজেও হামলার শিকার হন।

এদিকে, একই ঘটনায় শ্রী মুকুল কুমার দাসের বাড়িতেও হামলা চালানো হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় অজ্ঞান হয়ে পড়লে মিছবাহ উদ্দীন ও মহিতুষ দাসেকে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম।

উল্লেখ্য,গত ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়ার দিঘিতে পবিত্র কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031