সর্বশেষ

» সিলেট মহানগর যুবলীগ নেতা সাইফুল ইসলাম তুহেলের দোকানে হামলা ভাংচুর ও লুটপাট

প্রকাশিত: ০৯. আগস্ট. ২০২৪ | শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরের ৪ নং ওয়ার্ড যুবলীগের সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তুহেলের দোকানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর আম্বরখানায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল আছরের পর সন্ধ্যার দিকে আম্বরখানার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরও হামলা চালায় বিএনপি-জামায়াতের লোকজন। এ সময় কয়েকটি দোকানে হামলা চালিয়ে লুটপাট করা হয়। যুবলীগ নেতা সাইফুল ইসলাম তুহেলের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান স্বপ্ন সুপার শপে হামলা-ভাংচুর করে নগদ প্রায় দুই লক্ষ টাকা লুটপাট করা হয়। এতে দোকানের প্রায় বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয়রা জানান, একদল সংঘবদ্ধ লোক মিছিল নিয়ে সন্ধ্যায় আম্বরখানা পয়েন্টের দিকে যায় এবং সেখানে মব সন্ত্রাস করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

সাইফুল ইসলাম তুহেল নগরীর আম্বরখানা মুসলিমপাড়ার ঘূর্ণি ১৬ নং বাসার নজরুল ইসলামের ছেলে। তাদের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার উপর ঝিংগাবাড়ী গ্রামে।

৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পরই সারাদেশের ন্যায় সিলেটেও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতাকর্মীর বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর,অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031