সর্বশেষ

» ছাত্র আন্দোলনে হামলা: সুনামগঞ্জের সুরমা ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২৪ | সোমবার

চেম্বার ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) রাতে গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

তিনি জানান, রাতে সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেন রেজাকে উকিলপাড়া পয়েন্ট থেকে থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।’

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন হামলায় আহত এক ব্যক্তির ভাই।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031