- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» গাজী বুরহান উদ্দিন রাস্তার কাজ দ্রুত সম্পন্নের দাবী জানিয়ে স্মারকলিপি
প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২৪ | বুধবার
চেম্বার ডেস্ক: গাজী বুরহান উদ্দিন রাস্তার বাঘা ইউনিয়ন অংশের কাজ দ্রুত সম্পন্নের দাবী জানিয়ে বুধবার (১৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের মানুষের সিলেট শহরে সরাসরি যাতায়াতের একমাত্র বড় রাস্তা হচ্ছে গাজী বুরহান উদ্দিন (রহ.) রোড। শুধু তাই নয় এ রোডটি কানাইঘাট ও সিলেট সদর উপজেলার একাংশের মানুষও ব্যাবহার করে থাকেন। এই রোডটির দৈর্ঘ্য প্রায় ৫০ কিলোমিটার তবে অত্যান্ত দুঃখের বিষয় হল প্রায় ৬ বছর ধরে রাস্তাটির বাঘা ইউনিয়নের অংশ ১৫ কিলোমিটার জুড়ে বেহাল দশা।
রাস্তায় মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তার পরও কর্তৃপক্ষ রাস্তাটির সংস্কারের জন্য তেমন গুরুত্ব দিচ্ছেন না। অবশেষে রাস্তাটি সংস্কারের জন্য প্রায় বছর খনিক পূর্বে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ পায়। কিন্তু এই ঠিকাদারি প্রতিষ্ঠান খুব ধীরগতিতে কাজ করছে এবং তাদের কাজও নিম্নমানের। যার ফলে মানুষ খুব ভোগান্তির শিকার হচ্ছে বিশেষ করে রোগী, শিক্ষক- শিক্ষার্থীরা খুব বেশি ভোগান্তির শিকার। এই ব্যাপক ভোগান্তির ফলে বাঘা ইউনিয়নের প্রায় ছাব্বিশ থেকে ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাবসায়ী সংগঠন ও গাড়ী চালক সমিতি শ্রমজীবীদের অংশগ্রণে প্রায় ছয় কিলোমিটার জুড়ে হাজার হাজার মানুষ কিছু দিন পূর্বে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে। সেখান থেকে আগামী দুই মাসের মধ্যে রাস্তা সংস্কারের দাবি জানানো হয়।
অন্যতায় আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। কিন্তু তারপরও রাস্তা দ্রুত সংস্কারের কোন তৎপরতা দেখা যায়নি। তাই বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের সভাপতি ইমরান আহমদের নেতৃত্বে আজ একটি দল সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা মোঃ আব্দুর রকিব, হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য শাহাদাত হোসেন, বাঘা বায়তুল আতিক মাহফিজুর কোরআন নুরানী মাদ্রাসার মুহতামিম, মাওলানা নুরুল ইসলাম জুয়েল, বাঘা গৌড়া বাড়ি জামে মসজিদ হিসাব রক্ষক শফিউল আলম সুফি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও যুব নেতা রুমেল আহমদ।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর