- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের ঈদ শুভেচ্ছা
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী
» কানাইঘাটে ৩০টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা
প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০২৪ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক: যষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। সিলেটের কানাইঘাট উপজেলায় এই বছর ৩০টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। ইতোমধ্যে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সকল প্রস্তুতি। বিগত বছরের তুলনায় এবারের দুর্গাপূজায় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে যাতে করে সম্পন্ন হয় এজন্য ইতোমধ্যে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন, থানার অফিসার ভারপ্রাপ্ত মো.আব্দুল আউয়াল ও আনসার ভিডিবি কর্মকর্তা মোস্তাফিদুল হক।
এছাড়া গত কয়েকদিন থেকে উপজেলার প্রত্যেকটি মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে পূজা আয়োজনে সার্বিক বিষয় নিয়ে কথা বলেছেন সেনাবাহিনীর কানাইঘাট ক্যাম্পের ইনচার্জসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। প্রতিটি মন্ডপে সেনাবাহিনীর নজরদারি রাখা হবে বলে জানা গেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিটি মন্ডপের খোঁজ-খবর নেয়া হচ্ছে।
অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্ডপের সার্বিক নিরাপত্তার সব-ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মন্ডপে আগের মতো সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে। ৩০টি পূজা মন্ডপে উপজেলা প্রশাসনের ২ জন করে সরকারি কর্মকর্তা ও ৯টি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে সরকারি ট্যাগ অফিসার সার্বক্ষণিক ভাবে পূজামন্ডপের দেখভাল করবেন। পাশাপাশি অতি ঝুঁকিপূর্ণ ৭টি পূজা মন্ডপে ৮ জন করে স্মার্ট প্রশিক্ষণ প্রাপ্ত আনসার ভিডিবি সদস্যরা সার্বক্ষণিক ভাবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। দুর্গাপূজা উপলক্ষ্যে যাতে করে কোন দুষ্কৃতিকারী চক্র ধর্মীয় বিভাজন তৈরি করতে না পারেন এজন্য সার্বক্ষণিক ভাবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের টহল থাকবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল জানিয়েছেন- ইতিমধ্যে তিনি বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন ও বারবার পূজা উদযাপন পরিষদ ও মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বক্ষণিক ভাবে যোগাযোগ রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনে থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস জানান, যুগ যুগ ধরে কানাইঘাটে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে আমরা শারদীয় দুর্গাপূজা পালন করে আসছি। এখানে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি রয়েছে। এবারের শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
এছাড়াও প্রতিটি মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম, সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা প্রদান করা হয়েছে।
সর্বশেষ খবর
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর