- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
» সিলেটে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৫. সেপ্টেম্বর. ২০২৪ | বুধবার
চেম্বার ডেস্ক: সিলেটে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পূজাকালীন সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গুজব প্রতিরোধ সেল, ব্যাজ পরিহিত সেচ্ছাসেবক দল ও দশমীর দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়োজিত রাখাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এতে সভাপতিত্ব করেন। এতে অনুষ্ঠান সঞ্চালনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দিকনির্দেশনাসমূহ পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। সভায় সিলেট জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পুণ্যভূমি সিলেট সম্প্রীতি ও সৌহার্দ্যের শহর। সকল ধর্মাবলম্বী মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাঁদের ধর্মীয় উৎসব পালন করেন। তারই ধারাবাহিকতায় এবারো দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীবৃন্দ তাঁদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালন করবেন।
সভায় বক্তব্য রাখেন,সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান,জেলা প্রশাসক কার্যালয়,সিলেটের উপ-পরিচালক(স্থানীয় সরকার ) সুবর্ণা সরকার, সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি(মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, পূজা উদযাপন পরিষদ সিলেটের সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেহার রঞ্জন পুরকায়স্থ, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব প্রমুখ।
দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত এ সভায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, সিসিক, সিভিল সার্জন,ইসলামিক ফাউন্ডেশন,ডিজিএফআই,এনএসআই,পিআইডি,বিদ্যুৎ বিভাগ, রামকৃষ্ণ মিশন অধ্যক্ষ,কেন্দ্রীয় ও জেলা মহানগর পূজা কমিটির প্রতিনিধিবৃন্দ,সাংবাদিকবৃন্দ,জেলা প্রশাসনের ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পূজা উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতকরণে তাঁদের অবস্থান ও অভিমত ব্যক্ত করেন।
শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে মহানগরের কোতোয়ালি, শাহপরাণ, বিমানবন্দর ও জালালাবাদ থানাসমূহে এবং প্রতিটি উপজেলায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন বলে সভায় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর