- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
» ইলিয়াসপত্নী তাহসীনা রুশদীর লুনার গাড়িতে হামলার ২২ মাস পর মামলা
প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনার গাড়িবহরে হামলার ২২ মাস পর মামলা হয়েছে।
২০২২ সালের ১৫ নভেম্বর হামলার ঘটনায় ৩১ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাত আরো ২০/২২ জনকে মামলায় আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সিলেটের আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার গোয়ালাবাজারের নিজ করনসি গ্রামের মৃত মুজেফর বক্সের ছেলে মো মন্নান বক্স।
আসামিরা হলেন- ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, (৪৫), উপজেলা আওয়ামী লীগ নেতা কিবরিয়া মিয়া (৪২), কামরুল ইসলাম (৪২), লিলবর হোসেন (৩৮), রিপন মিয়া (৩২), আমজাদ হোসেন (৩০), রুবেল আহমদ পংকি (৩০), মো. নজরুল মিয়া (২৮), মুকিদ মিয়া (৪৭), শাকিল মিয়া (২৬), রাজন দেব (২৮), বেলাল আহমদ, মতিউর রহমান (৩৮), হাবিব মিয়া (২৯), জাবেদ মিয়া (২৮), নাহিদ মিয়া (৩০), কওছর মিয়া (২৮), ফারুক আহমন (৪০), রফু মিয়া (৩২), জামাল মিয়া (২৯), ওসমানীনগর থানার (সাবেক অফিসার ইনচার্জ) এস এম মাইন উদ্দীন, কনস্টবেল আশরাফুল ইসলাম, এলেক্স কাওছার (৩০), নয়ন মিয়া (২৪), খোকন মিয়া (৩৫), হুমায়ুন আহমেদ (২৬),সালমান আহমদ মাছুম (৩৮), শাহ আলমগীর (৪০), ইউসুফ হোসেন চৌধুরী (৪০), আব্দাল মিয়া (৪৫), মিজু মিয়া (২৯)।
এজাহারে উল্লেখ করা হয়- ২০২২ সালের ১৫ নভেম্বর বিকাল ৪টায় সিলেটে বিএনপির গণসমাবেশ উপলক্ষে ওসমানীনগরে নেতাকর্মী নিয়ে প্রচারপত্র বিলি করতে যান তাহসিনা রুশদীর লুনা। ওইদিন উপজেলার উত্তর গোয়ালাবাজার দাশপাড়া রোডে প্রচারপত্র বিলি শেষে ব্যক্তিগত গাড়িতে উঠার সময় নেতাকর্মীসহ হামলার শিকার হন।
এজাহারনামীয় আসামিসহ আনুমানিক ৫০/৬০ জন আওয়ামী লীগ নেতাকর্মী বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় বিএনপি নেত্রী তাহসিনা রুশদীর লুনা শান্তিপূর্ণ প্রচারপত্র বিলি কর্মসূচিতে বাধা প্রধান করার কারণ জিজ্ঞেস করলে ১ নম্বর আসামি তার হাতে থাকা লোহার রড দিয়ে লুনাকে প্রাণে হত্যার চেষ্টায় আঘাত করে। ১ নম্বর সাক্ষী আব্দুল্লাহ মিছবাহ তাকে আগলে রাখার চেষ্টা করলে রডের আঘাতে আহত হন।
আসামিরা ওইদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার বহনকারী ঢাকা মেট্রো-গ-২১-৫৮২২ নম্বর গাড়িটি ভাঙচুর করে। এতে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়। ওইদিন পুলিশের আশকারায় আসামিদের হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর অনেকে আহত হন।
প্রায় ২২ মাস পর মামলা দায়েরের কারণ সম্পর্কে বাদী এজাহারে উল্লেখ করেন- বর্তমানে দেশের রাজনৈতিক পরিবেশ পরিবর্তনের ফলে ঘটনার সুবিচারের আশায় মামলা দায়ের করতে দেরি হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে ওসমানীনগর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, অভিযোগপত্রটি এখনো থানায় আসেনি। আসলে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী অইনি পদক্ষেপ নেওয়া হবে।
সর্বশেষ খবর
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী

