সর্বশেষ

» কানাইঘাটে অভিজাত সুপার শপ স্বপ্ন’র যাত্রা শুরু

প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২৪ | শনিবার

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট পৌর শহরের উত্তর বাজারে অভিজাত সুপার শপ স্বপ্ন’র যাত্রা শুরু হয়েছে।

শনিবার বিকেল ২টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে স্বপ্ন সুপার শপে শুভ উদ্বোধন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির অগ্রগতি কামনা করে দোয়া করেন কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার মুহতমিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বপ্ন’র সিলেট বিভাগের রিজিওনাল ম্যানেজার আবুল আজম, প্রতিষ্ঠানের ডিরেক্টর কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি হাজী আলতাফ হোসেন, মাও. আকরাম হোসেন, আবুল কালাম, জাফর হোসেন, কাওছার আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার ব্যাবস্থাপক কাওছার আহমদ, কানাইঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. জামাল উদ্দিন সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

উদ্বোধন অনুষ্ঠানে স্বপ্ন’র রিজিওনাল ম্যানেজার আবুল আজম ও কানাইঘাট স্বপ্ন’র ডিরেক্টর আজহার উদ্দিন বলেন, প্রবাসী অধ্যুসিত উপজেলা কানাইঘাট বাজারে স্বপ্ন সুপার শপের একটি শাখা হোক এটি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন থেকে ক্রেতারা স্বপ্ন’র অফার সহ সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন। এছাড়াও স্বপ্ন’র ক্রেতাদের চাহিদা মেঠাতে ফ্রি হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে। সঠিক ভাবে ব্যবসা পরিচালনার জন্য সকলের সহযোগিতা চান তারা।

কানাইঘাট উত্তর বাজারে দেশের পরিচিত অভিজাত শপিং মল স্বপ্ন’র যাত্রা শুরু হওয়ায় এখানকার ক্রেতারা সাধুবাদ জানিয়েছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031