- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
» সিলেটে যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিবির কর্মী মাহমুদুর রহমান ও তার পরিবারকে হত্যার হুমকি
প্রকাশিত: ২০. মে. ২০২৪ | সোমবার
চেম্বার প্রতিবেদক: সিলেট নগরীর বালুচর এলাকার বাসিন্দা ও কানাইঘাট উপজেলার ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের লামা ঝিংগাবাড়ী গ্রামের মাওলানা ফরিদ উদ্দিনের ছেলে যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিবির কর্মী মাহমুদুর রহমান ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা।
হুমকির বিষয়ে উদ্বিগ্ন তার পরিবার।
নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে শাহপরান(রহ.) থানায় আজ সোমবার (২০ মে) একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাহমুদুর রহমানের পিতা মাওলানা ফরিদ উদ্দিন । থানার জিডি নং ২০।
জিডিতে মাওলানা ফরিদ উদ্দিন উল্লেখ করেন, তার ছেলে মাহমুদুর রহমান বাংলাদেশে দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী ও দায়িত্বশীল হিসেবে কাজ করেছেন। কাজ করতে গিয়ে প্রতিপক্ষ রাজনীতির রোষানলে পড়েন। এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করে রায় ঘোষণার পর মাহমুদুর রহমান প্রতিবাদ জানান,মিছিল করেন। এতে করে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন তাকে বিভিন্ন সময় হুমকি প্রদান করে। তাদের হুমকির মুখে জীবন বাঁচাতে সে দেশ ছেড়ে চলে গেলেও সন্ত্রাসীরা থেমে নেই৷ তারা প্রতিনিয়ত বাসায় এসে তার খোঁজ করে, দেখে নেওয়ার হুমকি দেয়। এমনকি তারা তাকে না পেয়ে পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে।
গতকাল রোববার রাত ১০ ঘটিকার দিকে আমাদের বাসায় এসে ডাকাডাকি করেন আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম তুষার, শাহরিয়ার বখত সাজু, হারুন রশিদ,হামজা হেলালসহ কয়েকজন। তারা বাসায় এসে মাহমুদুর রহমানের খোঁজ করে, সে বাসায় নেই জানালে সন্ত্রাসীরা তাকে বের করে না দিলে আমাদেরকে হত্যার হুমকি দিয়ে বাসার বিভিন্ন জিনিসপত্র ভাংচুর শুরু করে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে তারা চলে যায়৷
তিনি বলেন, আমার ছেলে মাহমুদুর রহমান যুক্তরাজ্য অবস্থান করলেও দেশ থেকে ছাত্রলীগের কেউ কেউ আমার ছেলের ফেসবুক ম্যাসেঞ্জারে হুমকি ধামকি দিচ্ছে.দেশে আসলে তাকে কেটে টুকরো টুকরো করার কথা বলছে।
সম্প্রতি shaer uz Zaman liton নামে একটি ফেসবুক আইডি থেকে মাহমুদুর রহমানকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
এতে করে আমরা আমাদের জীবন নিয়ে খুবই উদ্বিগ্ন।
এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মাওলানা ফরিদ উদ্দিন।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর