- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
» দক্ষিণ সুরমার দাউদপুরে সিলেট জেলা বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ
প্রকাশিত: ০৫. জুলাই. ২০২৪ | শুক্রবার
চেম্বার ডেস্ক: বিএনপির যুগ্ন মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, দেশের মানুষ ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ভাসছে। আর এদিকে সরকারের লোকজন উন্নয়নের দোহাই দিয়ে লুটপাট চালাচ্ছে। শুধু তাই নয় তারা পার্শ্ববর্তী দেশের সাথে অসম চুক্তিতে ব্যাস্ত। বাপ করেছিলেন ২৫ বছরের গোলামী চুক্তি আর মেয়ে করেছেন দেশ বিক্রির চুক্তি।
আজ ৫ জুলাই শুক্রবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সমন্বয় কমিটির উদ্যোগে ও সিলেট জেলা বিএনপির ব্যাবস্থাপনায় দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ইনাত আলীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যাদুর্গদেত মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহিদ উদ্দিন চৌধুরী এনি আরো বলেন, এই সরকারের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। তারা দেশের স্বার্থকে বিবেচনা না করে ক্ষমতায় টিকে থাকতে ঐ বিশেষ দেশের গোলামী করছে। তারা ক্ষমতা থাকার জন্য দেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিতেও চিন্তা করবে না। তাই এদের হাত থেকে দেশকে যেকোন ভাবেই দেশকে রক্ষা করতে হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের মানুষ বানের জলে ভেসে যাচ্ছে, বন্যা দুর্গতরা পর্যাপ্ত পরিমানের খাদ্য সহয়তা পাচ্ছে না। ভারত বিভিন্ন সীমান্ত নদীতে বাঁধ নির্মাণ করে শুকনো মৌসুমে পানি আটকে দিয়ে দেশের কৃষি খাতে বিপর্যয় ঘটায় আর বর্ষা মৌসুমে বাঁধের পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বানের জলে ভাসিয়ে দেয়। আর ডামি সরকার দেশের টাকায় রেললাইন করে ভারতকে ট্রানজিট দিচ্ছে। সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকিরমুখে ফেলেছে। এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে জনগণের সরকার প্রতিষ্টা করতে হবে।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির অসংখ্য নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ

