- ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী মুহিত মিয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো এলাকাবাসী
- সাংবাদিক শাহজাহান শাহেদের পিতার মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
- লন্ডনে নিহত শাকিলের পরিবারকে কানাইঘাট এসোসিয়েশন ইউকের ২০ লক্ষ টাকা প্রদান
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- কানাইঘাটে খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রশাসনের বিশেষ সভা
- কানাইঘাট অ্যাসোসিয়েশন,মেজরটিলা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে এনাম-কাশেম
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের ১৪-১৫ লক্ষ টাকা লাপাত্তা!
- কানাইঘাটে সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে আবুল হাসান এমপি
- ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষার দাবীতে কানাইঘাটে ফারিয়া’র মানববন্ধন
» মৌলভীবাজারে হাসপাতালে প্রসুতির মৃত্যু ভুল চিকিৎসার অভিযোগে স্বজনদের ভাঙচুর : হামলা
প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০২৩ | সোমবার
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর ও হামলা চালিয়েছেন। গতকাল রবিবার রাতে এই ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল রবিবার রাতে প্রসবব্যথা নিয়ে মৌলভীবাজারের সেবা প্রাইভেট হাসপাতালে ভর্তি হন মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাঈদ সুমনের স্ত্রী। এরপর সেখানে চিকিৎসা শুরু করেন দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা। কিন্তু রাত ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগী মৃত্যুবরণ করেছেন। তখন রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালায় এবং দায়িত্বরত নার্স প্রিয়ানা আক্তার মুমুকে মাধর করে।
নিহতের স্বামী সাঈদ সমুন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ অবহেলা ও ভুল চিকিৎসা করে আমার স্ত্রীকে মেরে ফেলেছে। তারা ডাক্তার ছাড়া একজন নার্সকে দিয়ে ভুল ইঞ্জেকশন পুশ করেছে। যার ফলে গর্ভের সন্তানসহ আমার স্ত্রী মৃত্যু বরণ করেছেন। আমি ঐ নার্সের বিরুদ্ধে মামলা করব। আমি আমার স্ত্রী ও সন্তান হত্যার বিচার চাই।
অভিযুক্ত নার্স মুমুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গতকাল রাতে গুরুতর অবস্থায় একজন মহিলা প্রসব ব্যথা নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হন। তিনি হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফারজানা বেগমের রেফারেন্সে ভর্তি হন। তিনি হাসপাতালে ছিলেন না। তাই আমরা তার সাথে যোগাযোগ করি। তার কথামতো আমরা রুগীর শরীরে স্যালাইন দেই কিন্তু তাতেও রোগির প্রসব ব্যাথা উঠে নি। তখন আবার যোগাযোগ করলে তিনি আমাদের বলেন, যেহেতু রোগীর ওয়াটার ব্রেকিং হচ্ছে কিন্তু প্রসব ব্যাথা উঠছে না, রোগীকে একটি ইনজেকশন দেওয়ার জন্য। আমি তার কথামতো ইনজেকশন পুশ করি। ইনজেকশন পুশ করার পর রোগীর অবস্থা আরও খারাপ হলে তিনি বলেন, রোগীকে দ্রুত অপারেশন করতে হবে। রোগিকে অপারেশন রুমে নিয়ে যাওয়ার পরও অনেকক্ষণ অপেক্ষা করে ডাক্তার ফারজানা আসেননি। আমি তখন অন্য কাজে চলে যাই। এসময় আমি চিৎকার শুনে অপারেশন রুমে আসি। এসে দেখি রোগী মারা গেছেন। তার গর্ভে থাকা সন্তানও মারা গেছে। এরপর ডাক্তার ফারজানা আসেন। তিনি এসে সম্পূর্ণ দোষ আমার উপর দিয়ে দেন। তখন রোগীর স্বামী ও তার পরিবারের লোকজন বিক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর করে ও আমাকে মারধর করে। আমি কোন মতে সেখান থেকে পালিয়ে বাঁচি।
সর্বশেষ খবর
- ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী মুহিত মিয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো এলাকাবাসী
- সাংবাদিক শাহজাহান শাহেদের পিতার মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
- লন্ডনে নিহত শাকিলের পরিবারকে কানাইঘাট এসোসিয়েশন ইউকের ২০ লক্ষ টাকা প্রদান
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- কানাইঘাটে খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রশাসনের বিশেষ সভা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর