- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
» কানাইঘাটে করিম হত্যা: ছাত্রদল নেতা ফয়জুল ইসলামের জামিন
প্রকাশিত: ১৪. আগস্ট. ২০১৫ | শুক্রবার
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বহুল আলোচিত যুবলীগ নেতা আব্দুল করিম হত্যা মামলায় ছাত্রদল নেতা ফয়জুল ইসলামকে জামিন দিয়েছেন আদালত।
গ্রেপ্তারের প্রায় দেড় বছর পর জামিন পেলেন তিনি।
বৃহস্পতিবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক এএসএম আব্দুল মোবিন তাকে ছয় মাসের জামিন দিয়েছেন। এদিন আদালতে ফয়জুল ইসলামের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খায়রুল আলম।
রাষ্ট্রপক্ষের পিপি আব্দুছ ছাত্তার জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত ফয়জুল ইসলামকে ছয় মাসের জামিন দিয়েছেন।
২০১২ সালের ৭ সেপ্টেম্বর সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের গোয়ালজুর গ্রামের যুবলীগ নেতা আব্দুল করিমকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পরদিন ৮ সেপ্টেম্বর আব্দুল করিমের ভাই আব্দুর রহিম বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৩/১২। মামলার আসামীরা হলেন গোয়ালজুর গ্রামের নুরুল হকের ছেলে জামাল উদ্দিন, আকুনী গ্রামের তবারকের ছেলে জাহিদ, নারাইনপুর গ্রামের জামিলের ছেলে নসির উদ্দিন ও খাসরমাটি গ্রামের মকবুল আলীর ছেলে ফয়জুল ইসলাম।
মামলা দায়েরের পরের দিন জাহিদকে হরিপুর থেকে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ। প্রায় ৬ মাস পর ঢাকা থেকে নাসির উদ্দিনকে র্যাবের সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয় কানাইঘাট থানা পুলিশ এবং প্রায় দেড় বছর পর জৈন্তুাপুরের দলইমাটি থেকে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি ফয়জুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের প্রায় দেড় বছর পর জামিন পেলেন ছাত্রদলের এ নেতা।
মামলার প্রধান আসামি ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
বর্তমানে এ মামলায় নাসির জেল হাজতে, জাহিদ ও ফযজুল জামিনে ও অপর আসামী জামাল পলাতক রয়েছেন।
বর্তমানে মামলাটি সিলেট মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
সর্বশেষ খবর
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত
- জামিন না মঞ্জুর, কারাগারে রাজগঞ্জ ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর
- কানাইঘাটের আলোচিত ইফজাল হত্যা মামলার রায়, ১০ জনের আমৃত্যু কারাদণ্ড
- কানাইঘাটে আওয়ামীলীগ ও সহযোগী সংঘঠনের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২
- আন্তর্জাতিক আদালতে ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ

