সর্বশেষ

» কানাইঘাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ০৩. মে. ২০২৪ | শুক্রবার

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের কানাইঘাট হাওর থেকে সাজা প্রাপ্ত ফয়ছল আহমদ নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার বিকালে মিয়াগুল এলাকার বড় হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়। ফয়ছল আহমদ ঝিংগাবাড়ী ইউনিয়নের মিয়াগুল গ্রামের মনজুর আহমদের ছেলে। কানাইঘাট থানার (এএসআই)আব্দুর রউফ জানান-২০২২সালের সাজাপ্রাপ্ত আসামী ফয়ছল আহমদ এতোদিন পালিয়ে ছিলেন এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে দুই দিন কৃষকের ছদ্মবেশে লুঙ্গি পড়ে বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে বড় হাওর সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে সিলেট জেলা কারাগারে পাঠানো হয়েছে ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031