সর্বশেষ

» রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান সস্ত্রীক করোনা আক্রান্ত

প্রকাশিত: ০৪. আগস্ট. ২০২০ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান এবং তার স্ত্রী জেলি রহমানের করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

 

সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। মেয়র ও তার স্ত্রী নগরীর খামার মোড় এলাকার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

 

রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার প্রধান আবদুর কাইয়ুম জানান, করোনা আক্রান্ত হয়েছেন সন্দেহ হলে ১ আগস্ট সন্ধ্যায় মেয়র ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে তাদের করোনা আক্রান্তের বিষয়টি রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নিশ্চিত করা হয়েছে।

 

গত শনিবার নগরীর বাবুখাঁয় স্থানীয় এক ব্যক্তির জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মেয়র। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এর পরই তার নমুনা রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30